যুক্তরাষ্ট্রে প্রতি বছর ৫০ শতাংশ অভিবাসী কমাতে গ্রিন কার্ড প্রদানে রেশনিং ব্যবস্থা
যুক্তরাষ্ট্রে অভিবাসী কমাতে গ্রিন কার্ড প্রদানে রেশনিং ব্যবস্থা চালু এবং প্রতি বছর অন্তত ৫০ শতাংশ অভিবাসী কমানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। অভিবাসীদের কমানোর জন্য ব্যবস্থা নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এই ব্যবস্থার ফলে সরাসরি প্রভাব পড়তে পারে যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের ওপর।
যুক্তরাষ্ট্র নিবাসী বৈধ অভিবাসীদের সংখ্যা কমানোর জন্য সিনেটে একটি বিল এনেছেন দুই রিপাবলিকান সদস্য টম কটন আর ডেভিড পার্ডিউ। প্রতি বছর যে সংখ্যক গ্রিন কার্ড অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য বৈধ কার্ড দেওয়া হয়, তার সংখ্যা প্রায় পঞ্চাশ শতাংশ কমিয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে এই বিলে।
বর্তমানে বছরে দশ লক্ষ গ্রিন কার্ড ইস্যু করে য্ক্তুরাষ্ট্রে। ট্রাম্প প্রশাসনের সমর্থন থাকা এই বিলটি পাশ হয়ে গেলে গ্রিন কার্ড ইস্যু করার সংখ্যা কমে আসবে পাঁচ লাখে।
বিলটি পাশ হলে অন্যান্য দেশের অভিবাসীদের পাশাপাশি প্রভাব পড়বে বাংলাদেশী অভিবাসীদের ওপরও। গ্রিন কার্ড পেতে গেলে এখন বাংলাদেশীদের দশ থেকে ৩৫ বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। বিল পাশ হলে সে অপেক্ষা যে আরও বাড়বে সেটা বলাই বাহুল্য।
এই বিল পেশের সমর্থনে কটন বলেছেন, এখন সময় এসেছে যুক্তরাষ্ট্রের। মার্কিন চাকরিজীবীরা এখন নিজের জন্যে কিছু করতে পারবে।
২০১৫ তে যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসীর সংখ্যা ছিল দশ লক্ষেরও কিছু বেশি। বিলটি পাশ হয়ে গেলে প্রথম বছরে বৈধ অভিবাসীর সংখ্যা কমে আসবে ছয় লক্ষতে। ‘এর ফলে যুক্তরাষ্ট্রে চাকরি এবং বেতনের ক্ষেত্রে সামঞ্জস্য আসবে’, এমনই দাবি কটনের।
এই বিলে শরণার্থী কমানোর কথাও উল্লেখ করা হয়েছে। বিলটি পাশ হলে বছরপ্রতি মাত্র পঞ্চাশ হাজার শরণার্থীকে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসকারীর স্বীকৃতি দেওয়া হবে। সূত্র : এনডিটিভি
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ