Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের পুলিশের ক্ষমতা বাড়ানোসহ ট্রাম্পের তিনটি নির্বাহী আদেশ

অনলাইন ডেস্ক পঠিত: 131 বার

প্রকাশিত: February 9, 2017 | 5:08 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জনগণের নিরাপত্তা বাড়াতে তিনটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এই তিনটি নির্বাহী আদেশের মধ্যে অন্যতম ছিল যুক্তরাষ্ট্রের পুলিশের ক্ষমতা বাড়ানো।

নতুন অ্যাটর্নি জেনারেল পদে জেফ সেশন্স-এর শপথগ্রহণের পরপরই নির্বাহী আদেশে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেফ সেশন্সকে আনুষ্ঠানিকভাবে অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত করার পর ট্রাম্প তাকে অপরাধ, মাদক চোরাচালান এবং সন্ত্রাসবাদ ঠেকাতে প্রয়োজনীয় কর্মপদ্ধতি বাতলে দেন।

ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রে অপরাধের সংখ্যা দিন দিন বাড়ছে। সব ঠিক হয়ে যাবে বলে আশ্বাসও দেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রে অপরাধ এবং আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বিরুদ্ধে সহিংস অপরাধ কমিয়ে আনতে আমি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগকে নির্দেশ দিচ্ছি। আমাদের মহান, সত্যিকারের মহান আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বিরুদ্ধে যা হচ্ছে তা লজ্জাজনক। এটা এখন থেকে বন্ধ হতে যাচ্ছে।’

উল্লেখ্য, গত ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে প্রায় ১৩৫ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়। বিগত ৫ বছরের মধ্যে এটিই ছিল সর্বোচ্চ সংখ্যা। সূত্র : দ্য ইন্ডিপেনডেন্ট

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ