Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত দেওয়াল নির্মানের প্রাক্বলিত ব্যয় ২১.৬ বিলিয়ন ডলার, সময় সাড়ে তিন বছর

অনলাইন ডেস্ক পঠিত: 141 বার

প্রকাশিত: February 10, 2017 | 8:23 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রতিশ্র“ত ‘দেওয়াল’ নির্মানের খরচ পড়বে ২১.৬ বিলিয়ন ডলার (২১৬০ কোটি ডলার) । নির্মানে সময় লাগতে পারে সাড়ে তিন বছর। এটি নির্মিত হবে কাঁটাতারের বেড়া ও দেওয়ালের সমন্বয়ে। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের একটি অভ্যন্তরীণ প্রতিবেদনে এমন অনুমান করা হয়েছে। এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, ওই অভ্যন্তরীণ প্রতিবেদনে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেওয়াল নির্মানের প্রাক্বলিত ব্যয় ডনাল্ড ট্রাম্পের দাবির চেয়ে অনেক বেশি। প্রচারাভিযান চলাকালে তিনি বলেছিলেন, ওই দেওয়াল নির্মানে ব্যয় হবে ১২ বিলিয়ন ডলার। হাউজ স্পিকার পল রায়ান ও সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককনেল বলেছিলেন, এতে ১৫ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে। খুব শিগগিরই এই প্রতিবেদনটি হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান জন কেলিকে দেওয়া হবে। তবে এ রিপোর্টের সুপারিশ অনুযায়ীই যে দেওয়াল নির্মিত হতে হবে, তা নয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV