Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে ভিন্ন আমেজের পিঠা উৎসব, বাঙালী সংস্কৃতির জয়গান

অনলাইন ডেস্ক পঠিত: 85 বার

প্রকাশিত: February 12, 2017 | 6:21 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি পিঠা উৎসব। বর্ণিল আয়োজনে ১১ ফেব্রুয়ারী শনিবার রাতে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার-ওল্মষ্টেট এভিনিউ এলাকায় মামুন’স টিউটরিয়ালে অনুষ্ঠিত হয় এ পিঠা উৎসব।
কমিউনিটি এক্টিভিস্ট মাকসুদা আহমেদ ও ফরিদ আহমেদ ভূইয়া মিলন আয়োজন করেন বাংলাদেশের ঐতিহ্যবাহী গ্রাম বাংলার এ পিঠা উৎসব।
অনুষ্ঠানের শুরুতে আয়োজকদের পক্ষ থেকে সকলকে স্বাগত জানান মাকসুদা আহমেদ। অনুষ্ঠানমালায় ছিল আলোচনা সভা, কবিতা, ছড়া, কৌতুক, মনোজ্ঞ পরিবেশনাসহ নানা কর্মসূচি। হাসি উচ্ছ্বাস, শুভেচ্ছা, অভিনন্দন এসবের মধ্য দিয়ে বসেছিল প্রবাসীদের মিলন মেলা। চমৎকার এ আয়োজনে বাঙালী সংস্কৃতির জয়গান প্রতিধ্বনিত হয়।
পিঠা উৎসবে শোভা পাচ্ছিল পাটিসাপ্টা, ভাপাপিঠা, বুলশা, বিবিখানা, তেলেপিঠা, চিতইপিঠা, চানার সন্দেষ, গজাগজা, পাকুনপিঠা, মাংশেরপিঠা, নারিকেল পুলি, নিমকি, চুপতি পিঠা, ঝালপিঠা, সাবুদানার, ডালপুরি, ডালপাকনসহ হরেক রকমের পিঠা। ছিল পান-সুপারীও। উৎসব প্রাঙ্গণে সৃষ্টি হয় এক ভিন্ন আমেজের।
আয়োজকদের বন্ধু-বান্ধবীদের হাতে তৈরী বাংলার ঐতিহ্যবাহী নানান আকৃতি, নানান স্বাদ আর রঙের এসব পিঠা অতিথিদের জন্যে ছিল ফ্রী। উৎসবে বাসায় তৈরী পিঠা আনার প্রতিযোগিতায় মেতে ওঠেন যেন আয়োজক এবং তাদের বন্ধু-বান্ধবরা। গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান উপভোগ করেন আগত সবাই। উৎসবে যোগ দেয়া হলভর্তি অতিথিদের তৃপ্তি মিটিয়েও পিঠার বিপুল ভান্ডার থেকে যায় অনুষ্ঠানে শেষে। অনেকে বাড়ি নিয়ে যান স্বাদের সেসব পিঠা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কনসাল জেনারেল পতœী জুলী ফেরদৌসী ফরহাদ, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, সাধারণ সম্পাদক রহুল আমিন সিদ্দিকি, সহ সভাপতি আব্দুর রহিম হাওলাদার, ট্রাস্টি বোর্ড মেম্বার আলী ইমাম শিকদার, কর্মকর্তা আজাদ বাকির, কবি জুলি রহমান, কমিউনিটি এক্টিভিস্ট মামুন রহমান, মোতাসিন বিল্লাহ তুষার, মিনহাজ আহমেদ শাম্মু, কবি এবিএম সালেহ উদ্দিন, সাংবাদিক আকবর হায়দার কিরন, অধ্যাপক দেলোয়ার হোসেন, রিয়েলেটর জাকির খান, ছড়াকার মনজুর কাদের প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক সাংবাদিক ও টিভি উপস্থাপক সাখাওয়াত হোসেন সেলিম, প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, বাংলাদেশ সোসাইটির স্কুল সম্পাদক আহসান হাবিব, কার্যকরী পরিষদ সদস্য মোহাম্মদ সাদি মিন্টু, জালালাবাদ এসেসিয়েশন অব আমেরিকার সাবেক সহ সভাপতি বাছির খান, কমিউনিটি এক্টিভিস্ট আলমগীর খান আলম, মির্জা মামুন, তিতুমির, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের শাহিনা পলি, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সহ সভাপতি মোজাফ্ফর, টাঙ্গাইল জেলা এসোসিয়েশনের সাবেক সভাপতি আখতারুজ্জামান হ্যাপী, সংস্কৃতি কর্মী লিটন আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট নাসির, অনুপম, আনোয়ার হোসেন, মীর সারোয়ার আলী, কামরুন্নাহার রিতাসহ নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এধরনের আয়োজন প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা আমাদের নতুন প্রজন্মকে বাংলাদেশের কৃষ্টি-কালচারের সাথে পরিচিত করার একটি বড় সুযোগ তৈরী করে দেয়। সেই সাথে এ ধরনের অনুষ্ঠান নতুন প্রজন্মকে শেকড়ের সন্ধান দেবে। বক্তারা বলেন, আমাদের পরবর্তী প্রজন্ম আমেরিকান মূলধারার সাথে মিশে গেলেও তাদের স্বাতন্ত্রবোধ, নিজস্ব স্বত্তা, সংস্কৃতি ধরে রাখতে এধরনের উৎসব বড়ই প্রয়োজন। প্রবাসে নতুন প্রজন্মের কাছে বাঙালী সংস্কৃতিকে তুলে ধরা না হলে বাঙালী সংস্কৃতি একদিন হারিয়ে যাবে। বক্তারা তাদের উচ্ছ্বাস-আনন্দের কথা তুলে ধরে বলেন, এধরনের উৎসব আমাদের মন প্রাণ বাঙালীত্বের আমেজে ভরে দেয়। বাঙালী সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার মাধ্যমে পারস্পারিক বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের সুসম্পর্ক গড়ে উঠবে এবং আরও সুদৃঢ় হবে।
আয়োজক মাকসুদা আহমেদ বলেন, পিঠা উৎসব আমাদের বাঙালীর হাজার বছরের সংস্কৃতির একটি অংশ। এধরনের অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করে ভবিষ্যতে আরো ভাল অনুষ্ঠান উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে কনসাল জেনারেল, বাংলাদেশ সোসাইটির সভাপতিসহ অন্যান্য অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান হয়। এক পর্যায়ে মাকসুদা আহমেদ এবারের ঢাকার বই মেলায় তার প্রকাশিত বই “বৃষ্টি তোমার ছোঁয়া” কনসাল জেনারেলসহ অন্যান্য অতিথিদের হাতে তুলে দেন। ক্ষনিকের জন্য অনুষ্ঠানটি রূপ নেয় যেন বই প্রকাশনা উৎসবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV