Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

ওয়াশিংটনে ”মুধুর স্বপ্ন” বইয়ের মোড়ক উন্মোচন

অনলাইন ডেস্ক পঠিত: 159 বার

প্রকাশিত: February 12, 2017 | 9:04 PM

ওয়াশিংটন : ওয়াশিংটনে অনুষ্ঠিত হল ফাহমিদা হোসেন শম্পার প্রথম কাব্যগ্রন্থ ”মধুর স্বপ্ন” বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। ১১ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় ৮৩৮০ লরেল ক্রেষ্ট ড্রাইভ, লর্টন, ভার্জিনিয়ায় চট্টগ্রাম বাংলাদেশ বেতারের সাবেক প্রযোজক নাট্যকার ও আবৃতিকার এ কে এম আসাদুজ্জামান এর প্রানবন্ত উপস্থানায় অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত এবং মধুর স্বপ্ন কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রধান বরন্য সাংবাদিক রোকেয়া হায়দার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভয়েস অব আমেরিকার বিশিষ্ট সাংবাদিক আবৃতিকার সরকার কবিরউদ্দীন, লেখক কলামিষ্ট ওয়াহেদ হুসাইনী, বাংলাদেশ দূতাবাসের রাজনৈতিক মিনিষ্টিার তোফিক হাসান ও ডা. মুকুল সিদ্দিকী।

অনুষ্ঠানে কাব্যগ্রন্থ মধুর স্বপ্ন কাব্যগ্রন্থ থেকে কবিতা আবৃতি করেন ভয়েস আমেরিকার ব্রডকাষ্টার সাবরিনা চৌধুরী ডোনা, টিভি অভিনেত্রী ও জনপ্রিয় উপস্থাপিকা নাজমুন নাহার ইউনা, সাংবাদিক অ্যান্থনী পিয়ুস গোমেজ, বিসিসিডিআই এর প্রাক্তন সভাপতি শামীম চৌধুরী, মিজানুর রহমান ভুইয়া, আরিফুর রহমান স্বপন, ড. নকিব উদ্দীন, ও একে এম আসাদুজ্জামান। এছাড়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফ্রেন্ডস এন্ড ফ্যামেলির প্রতিষ্ঠাতা ও পরিচালক আবু রুমি, একতারার পরিচালক শেখ মাওলা মিলন, তমাল টেগর, বিশিষ্ট ক্রিড়াবীদ মোস্তফা হোসাইন মুকুল, ড. বদরুল হুদা খান, ও লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ।

অনুষ্ঠানে কবি ফাহমিদা হোসেন শম্পাকে শুভেচ্ছা জানিয়ে আরো শুভেচ্ছা বক্তব্য রাখেন কবির সন্তান বৃষ্টি, নাদিয়া, আকিব এবং কবির স্বামী ভার্জিনিয়ার বিশিষ্ট ব্যাবসায়ী সাংস্কৃতিক সংগঠন ফ্রেন্ডস এন্ড ফ্যামেলির প্রতিষ্ঠাতা ও পরিচালক আকতার হোসাইন। ভয়েস অব আমেরিকা সাংবাদিক ও আবৃতিকার সরকার কবীর উদ্দীন তার বক্তব্যে বলেন, প্রতিটি মানুষের মধ্যেই একটা কবি প্রতিভা লুকায়িত আছে। কারো এই প্রতিভা প্রকাশিত হয়। কারো হয়না। শম্পা অত্যন্ত প্রানচঞ্চল একজন মানুষ। যেখানে যায় সেখানেই সবাইকে মাতিয়ে রাখে। যখন তখন কবিতা লেখার একটি বিশেষ ক্ষমতা ওর রয়েছে। বিশেষ করে ছন্দ দিয়ে কবিতা একটা কঠিন কাজ। কিন্তু ও বেশ সহজ ভাবেই এই কঠিন কাজ করছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার বলেন, শম্পা একজন স্বভাব কবি। তার মনের ভিতরে যে শব্দগুলো যেভাবে যে সময়ে খেলা করে সেগুলো সে ঠিক ঐ সময়ে কাগজে লিপিবদ্ধ করে ফেলে। এটি একটি দুরুহ কাজ। কিন্তু শম্পা এটি খুব সহজ ভাবেই করতে সক্ষম হয়েছে। তার এই স্বভাব সুলভ কবি ভাব আরো উত্তর উত্তর বৃদ্ধি পাবে এটাও ওর কাছ থেকে আশা করছি।

এছাড়া অনুষ্ঠানে কবি ফাহমিদা হোসেন শম্পাকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য ও মধুর স্বপ্ন কাব্যগ্রন্থ থেকে কবিতা পাঠ করেন অনুষ্ঠানের অতিথি ড. মুকুল সিদ্দিকী, কলামিষ্ট ওয়াহেদ হোসাইনী, ও ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের রাজনৈতিক মিনিষ্টার তৌফিক হাসান।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কবি ফাহমিদা হোসাইন তার বক্তব্যে তার প্রয়াত বাবা মায়ের কথা স্মরণ করে আবেগে আপ্লুত হয়ে পড়েন। পরে তিনি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া কামনা করেন। বিশেষ করে তার স্বামী আকতার হোসেনের কাছ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ও যদি আমাকে সহযোগীতা না করত তাহলে আমার কবিতা লেখা সম্ভব হতনা। আমার কবিতা লেখার অনুপ্রেরনা এবং শক্তি আমার স্বামী। তাই বইটি তাকেই উৎসর্গ করা হয়েছে। মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে উপস্থিত ভক্ত ও শুভানুধ্যায়ীদের সাথে অটোগ্রাফ ও ছবি তোলেন কবি ফাহমিদা হোসাইন শম্পা। অট্রোগ্রাফ প্রদান শেষে অতিথিদের মাঝে রাতের খাবর পরিবেশন করা হয় এবং রাতের খাবার পরিবেশন শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এই পর্বে সঙ্গীত পরিবেশন করেন ওয়াশিংটনের শিল্পী উৎপল বড়–য়া ও সীমা খান এবং নিউইয়র্ক থেকে আগত চ্যানেল আই সেরাকন্ঠের সেরা শিল্পী কৃষনা তিথি ও বকুল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV