Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

জাতিসংঘে দু’দিন ব্যাপী আইপিইউ’র পার্লামেন্টারি হিয়ারিং শেষ : এপ্রিলে বাংলাদেশে অনুষ্ঠিতব্য আইপিইউ’র সম্মেলনে যোগদানের আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 109 বার

প্রকাশিত: February 15, 2017 | 8:58 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক :“নীল পৃথিবী : এজেন্ডা ২০৩০ এর প্রেক্ষিতে মানব কল্যাণ নিশ্চিত করতে সমুদ্র সংরক্ষণ ও ধরিত্রী সুরক্ষা” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতিসংঘ সদর দপ্তরে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন এবং জাতিসংঘের যৌথ উদ্যোগে শুরু হওয়া দু’দিন ব্যাপী আইপিইউ পার্লামেন্টারি হিয়ারিং-এর শেষ দিন ছিল ১৪ ই ফেব্রুয়ারি।

শেষ দিনের হিয়ারিং-এ সমুদ্র ব্যবস্থাপনা বিষয়ক এক ইন্টারভেশনে বাংলাদেশ ডেলিগেশনের প্রধান ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি জাতিসংঘ সমুদ্র আইনসহ সমুদ্র বিষয়ক বিদ্যমান অন্যান্য আইনের বাস্তবায়নের বিষয়ে বক্তব্য রাখেন। এ সকল আইন বাস্তবায়নের ক্ষেত্রে যে ঘাটতি রয়েছে তা উল্লেখ করে তিনি এই ঘাটতি কাটিয়ে ওঠার সম্ভাব্য সমাধানের বিষয়ে বিজ্ঞ প্যানেলিস্টদের কাছে প্রশ্ন রাখেন।

এছাড়া জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যানেল আলোচনায় বাংলাদেশ ডেলিগেশনের পক্ষে সাইমুম সারোয়ার কমল এমপি বলেন, “বাংলাদেশ জলবায়ু সংক্রান্ত প্যারিস চুক্তি স্বাক্ষরকারী প্রথম সারির দেশগুলোর মধ্যে অন্যতম। বাংলাদেশই প্রথম দেশ যারা নিজস্ব তহবিল থেকে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড গঠন করেছে”।

এমপি সাইমুম সারোয়ার কমল আরও বলেন, আমরা এখন জলবায়ু পরিবর্তন ও সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি জনিত কারণে ক্ষতিগ্রস্থ মানুষের সম্ভাব্য অভিগমন জনিত চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে উদ্বিগ্ন। এ সমস্যা সমাধানের সম্ভাব্য উপায় কি হতে পারে তা তিনি বিজ্ঞ প্যানেলিস্টদের কাছে জানতে চান। সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আইপিইউ’র প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী এমপি, জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পিটার থমসন, আইপিইউ’র মহাসচিব মার্টিন চুনগং।

আইপিইউ’র সভাপতি সমাপনী বক্তৃতায় বলেন, “বর্তমান গ্লোবাল ভিলেজের বাস্তবতায় সংসদ সদস্যগণ শুধু নিজ দেশের সংসদ বা আইন নিয়েই সীমাবদ্ধ নয় বরং বৈশ্বিক সমস্যা সমাধানেও সম্মিলিত ভূমিকা রেখে চলছেন যা সমুদ্রসহ অন্যান্য এসডিজি বাস্তবায়নকে আরও এগিয়ে নিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে”। তিনি এ বছরের এপ্রিল মাসে বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিতব্য আইপিইউ’র সম্মেলনে যোগদানের জন্য সংসদ সদস্যগণকে আহ্বান জানান।

উল্লেখ্য, বিশ্বের ৫৫টি দেশের ১৭৯ জন সংসদ সদস্যসহ ১০টি আন্তর্জাতিক সংস্থা এবং ১৯টি এনজিও’র প্রতিনিধিগণ এই পার্লামেন্টারি হেয়ারিং এ যোগ দিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV