Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বাংলাদেশে আরেকটি নতুন বিভাগ নিয়ে বিতর্ক, ময়নামতি না কুমিল্লা?

অনলাইন ডেস্ক পঠিত: 55 বার

প্রকাশিত: February 15, 2017 | 12:35 PM

অনির্বাণ বড়ুয়া: বাংলাদেশে আরেকটি নতুন বিভাগ হতে যাচ্ছে। দক্ষিণাঞ্চলের চট্টগ্রাম বিভাগকে ভেঙে নতুন এই বিভাগ করা হচ্ছে। তবে বিভাগের নাম নিয়ে জন্ম নিয়েছে বিতর্ক। কুমিল্লা, নোয়াখালী, বি.বাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলাকে নিয়ে বিভাগটি হওয়ায় কুমিল্লাবাসী আশা করেছিলো কুমিল্লা নামেই হবে বিভাগ। তবে প্রধানমন্ত্রী ইচ্ছা পোষণ করেছেন নতুন এই বিভাগটির নাম হবে ময়নামতি। অনেকে ধারনা করছেন নোয়াখালীকে এই বিভাগের মধ্যে রাখতেই এই কৌশল তবে অন্যরা বলছেন ইতিহাস ঐতিহ্যের কথা মাথায় রেখেই এই নাম রাখার প্রস্তাব করা হয়েছে। তবে যে ভেবেই এই নামকরণ করা হোক না কেন, কুমিল্লাবাসী বিষয়টিতে একেবারেই খুশি হতে পারেনি।

সাংবাদিক প্রভাষ আমীন বিষয়টি নিয়ে একেবারেই বিস্ময় প্রকাশ করেছেন। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, “কুমিল্লা বিভাগের নাম কেন ময়নামতি হতে হবে, মাথায় ঢুকছে না। অযথা বিভ্রান্তি সৃষ্টি না করে, কুমিল্লার নাম কুমিল্লাই থাক।”

তবে বিষয়টির সঙ্গে দ্বিমত করেন রাজীব নূর। তিনি ময়নামতি নামটি পছন্দ করেছেন। তবে তিনি বলেন নামটি কুমিল্লার আদি নাম সমতট হলে আরও ভালো হতো।

এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যাসিসট্যান্ট প্রফেসর শেখ আদনান ফাহাদ তার মতামতে বলেন, “কুমিল্লা শুধু একটা নাম নয়। একটি দীর্ঘ ইতিহাস। প্রগতি আর উন্নয়নের ইতিহাস। একসময়ের ত্রিপুরা রাজের অধীনে পরিচালিত কুমিল্লা এখন বাংলাদেশের একটি জেলা হলেও এর সাথে জড়িয়ে আছে শত শত বছরের ইতিহাস। ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী আর বর্তমান কুমিল্লা মিলে একসময় বৃহত্তর কুমিল্লা জেলা ছিল। সেই কুমিল্লা বিভাগ হবে এটা তো সময়ের দাবি। কিন্তু নাম কেন ময়নামতি হবে?”
তিনি আরও বলেন, “সরকার একটা কাজ করবে তার পেছনে যুক্তি থাকবেনা? কিছু একটা বললেই তো মানুষ মেনে নেবেনা। আইসিসিতে ভারতের দাদাগিরি নিয়ে বিপ্লব করে কামাল সাহেব বেশ জনপ্রিয় হয়েছিলেন। এবার মনে হয় মানুষের বিরক্তি অর্জনের পালা তার। সরকারের অগ্রযাত্রা বাধাগ্রস্থ করতে এমন দু-একটি অযৌক্তিক কাজই যথেষ্ট। ময়মনসিংহ জেলার নামেই তো বিভাগ হল। তাহলে আমাদের কুমিল্লার নাম রাখতে কী অসুবিধা?”

প্রতি মন্তব্যে রাজীব নূর বলেন, সমতটের ইতিহাস আর পুরোনো। তাছাড়া কুমিল্লার নাম কিন্তু পরিবর্তন করা হচ্ছে না। ময়নামতি বিভাগে বৃহত্তর কুমিল্লা জেলা পুন:প্রতিষ্ঠিত হচ্ছে না।
এদিকে কুমিল্লাবাসী কুমিল্লা নামটি ধরে রাখতে বিভিন্ন আন্দোলনের ডাক দিয়েছে। বিভিন্ন স্বানীয় ওয়েবসাইট ও ফেসবুক পাতায় কুমিল্লা নামেই বিভাগ চাই বলে বিভিন্ন ইভেন্টের ডাক দেওয়া হয়েছে। ফেসবুকে চলছে নোয়াখালী বনাম কুমিল্লার বাগ্যুদ্ধ।

অনলাইন অ্যাকটিভিস্ট আবদুল্লাহ হারুন জুয়েলের মতে, “আওয়ামী লীগকে গণমুখী ও ভোটের রাজনীতি করতে হলে কুমিল্লা বিভাগের নাম কুমিল্লাই হতে হবে, ময়নামতি নয়। প্রয়োজনে কুমিল্লার পর নোয়াখালীকেও বিভাগ করা যেতে পারে, কিন্তু কুমিল্লা বিভাগের নাম ময়নামতি করা অদূরদর্শী ও জনমতবিরোধীই শুধু নয়, এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকেও বিতর্কিত করে সকল অর্জন ম্লান করে দেয়া হবে।”

ময়নামতি নামের ইতিহাসের বিষয়ে ডিসকভার বিডি থেকে জানা যায়, হাজার হাজার বছর আগে ময়নামতি-লালমাই পাহাড়ী অঞ্চলের নাম ছিল দেবপর্বত। দেবপর্বতের পশ্চিমে ক্ষীরোদা নামে একটি নদী ছিলো। এক সময় ময়নামতি ছিল পূর্ব ভারতের বৌদ্ধ শাস্ত্র সংস্কৃতি চর্চার কেন্দ্র। তখন এ রাজ্যের নাম ছিল পট্টিকেরায়। অষ্টম শতাব্দীতে এ অঞ্চল দেববংশীয় রাজাদের অধীনে ছিল। পরবর্তিতে চন্দ্র বংশীয় রাজা মানিক চন্দ্রের রানী ময়নামতির নামানুসারে এর নাম হয় ময়নামতি।

এদিকে বিষয়টি নিয়ে যে অস্বস্তিতে আছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তা অনুমিত। নিজ এলাকার মানুষকে বিভাগের সুখবর দিয়ে কই বাহবা পাবেন উল্টো এখন দুয়ো শুনতে হচ্ছে তাকে। যদিও বিষয়টি নিয়ে সরকারের তরফ থেকে কোনও বিবৃতি পাওয়া যায়নি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV