প্রেসিডেন্ট ট্রাম্পের দেয়া মনোনয়ন প্রত্যাহার করলেন অ্যানড্রু পুজদার
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মনোনয়ন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন অ্যানড্রু পুজদার। তাকে প্রেসিডেন্ট ট্রাম্প শ্রম বিষয়ক মন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছিলেন। কিন্তু সিনেটে মনোনয়ন নিশ্চিত করতে পর্যাপ্ত ভোট পাবেন না এমন আশঙ্কায় পুজদার তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। এটা প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর আরেকটি আঘাত। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, এক মাসেরও কম সময় ক্ষমতায় এসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ ত্যাগ করেন মাইকেল ফ্লিন গত সোমবার। তারপর পুজদারের মনোনয়ন প্রত্যাহার হোয়াইট হাউজের জন্য আরেক ধাপ পশ্চাৎপদ ধাবন। উল্লেখ্য, সিকেই রেস্তোরাঁ ইনকরপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যানড্রু পুজদার। তাকে নিয়ে নানা বিতর্ক, অভিযোগ আছে। এ মাসের শুরুর দিকে তিনি স্বীকার করেছেন যে, গৃহকর্মে কাগজপত্র নেই এমন এক ব্যক্তিকে নিয়োগ করেছেন তিনি ও তার স্ত্রী। শ্রমিকরা তার ব্যবসায় প্রতিষ্ঠান ও ফ্রাঞ্চাইগুলোর বিরুদ্ধে একের পর এক মামলা করেছেন। এমন অভিযোগ ও মামলায় যেন তিনি ভেসে যাচ্ছিলেন। অনেক আগে অপরাহ উইনফ্রের একটি টেপে প্রকাশ হয়ে পড়ে যে তার স্ত্রী গৃহকর্মীদের ওপর নির্যাতন চালান। এ অভিযোগটি সম্প্রতি প্রকাশ হয়ে পড়ায় ব্যাপক সমালোচনায় পড়েন তিনি। যদিও পরে ওইসব অভিযোগ প্রত্যাহার করা হয়েছে। অ্যানড্রু পুজদার তার মনোনয়ন প্রত্যাহার সংক্রান্ত এক বিবৃতিতে বলেছেন, পরিবারের সদস্যদের সঙ্গে সতর্কতার সঙ্গে পরামর্শ করে ও যাচাই বাছাই করে শ্রম মন্ত্রীর পদে আমার মনোনয়ন প্রত্যাহার করছি আমি।
সিনেটে তার মনোনয়ন নিয়ে চূড়ান্ত শুনানির ঠিক একদিন আগে তিনি এ কাজ করলেন। ওই শুনানিতে তাকে সমর্থন দিতে প্রকাশ্যে অস্বীকৃতি জানান রিপাবলিকান কমপক্ষে সাত জন সিনেটর। এর মধ্যে রয়েছেন মেইনের সিনেটর সুজান কলিনস, আলাস্কার লিসা মুরকোস্কি প্রমুখ। মানবজমিন
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ