আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচন ১১ মার্চ : সভাপতিকে অসাংগঠনিক কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান কমিটির ৫ সদস্যদের
নিউইয়র্ক : সাধারণ সভার সর্বসম্মত সিদ্ধান্ত উপেক্ষা করে, কার্যকরি কমিটির সিদ্ধান্ত ছাড়াই এবং গঠনতন্ত্রের ভুল উদ্ধৃতি দিয়ে সংগঠনের সভাপতি নাজমুল আহসান কর্তৃক নির্বাচন কমিশনকে অব্যাহতি প্রদানের চিঠি ইস্যু করায় আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের কার্যকরি কমিটির অধিকাংশ সদস্য বিস্ময় প্রকাশ করেছেন।
মঙ্গলবার কার্যকরি কমিটির যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ রিজু মোহাম্মদ, কার্যকরি সদস্য লাবলু আনসার, তাওহীদুল ইসলাম ও কানু দত্ত এক বিবৃতিতে বলেন, গত ২৮ ডিসেম্বর ২০১৬ জরুরি সাধারণ সভায় সাধারণ সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে নির্বাচন কমিশন গঠন এবং কমিশনকে সহায়তার লক্ষ্যে বর্তমান কমিটির মেয়াদ ৩১ মার্চ ২০১৭ পর্যন্ত বাড়ানো হয়। গত ১১ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে আগামী ১১ মার্চ ২০১৭ নির্বাচনের তারিখও ঘোষণা করেন। কিন্তু কোনো প্রকার কারণ ছাডাই সভাপতি নাজমুল আহসান নির্বাচন কমিশনকে অব্যাহতি প্রদানের যে চিঠি ইস্যু করেছেন তার সঙ্গে কার্যকরি কমিটির কোনো সম্পর্ক নেই। তার এই কথিত সিদ্ধান্ত সংগঠনের ভাবমুর্তিকেই ক্ষুণ্ন করেছে। নির্বাচন কমিশন যেহেতু সাধারণ সদস্যদের দ্বারা গঠিত, অব্যাহতির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধুমাত্র সাধারণ সদস্যদের। এখানে কার্যকরি কমিটিরও কিছু করার নেই। কমিটির কাজ নির্বাচন অনুষ্ঠানে কমিশনকে সহায়তা করা। এখানে উল্লেখ্য, বর্তমান কমিটির সদস্য সংখ্যা ৯ জন। এরমধ্যে ৫ জনই নির্বাচন অনুষ্ঠানের পক্ষে।
বিবৃতিদাতারা মনে করেন, নির্বাচনকে পাশ কাটিয়ে নাজমুল আহসান যেভাবে দীর্ঘ চার বছর সভাপতির দায়িত্ব পালন করছেন একই উপায়ে ক্ষমতা ধরে রেখে ব্যক্তিস্বার্থে নির্বাচন বাতিলে মরিয়া হয়ে উঠেছেন তিনি।
বিবৃতিদাতারা সভাপতির ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি কর্ণপাত না করে বরং সাধারণ সদস্যদের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যথাসময়ে নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানিয়েছেন।
বিবৃতিদাতারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সভাপতি নাজমুল আহসানকে অসাংগঠনিক কার্যকলাপ থেকে বিরত থেকে নির্বাচন অনুষ্ঠানে কমিশনকে সহযোগিতার আহবান জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ