Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

সংবাদমাধ্যমের অসততা ‘নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে’ : সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প

অনলাইন ডেস্ক পঠিত: 127 বার

প্রকাশিত: February 16, 2017 | 11:44 PM

হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে, নিজের প্রশাসনের মধ্যে বিশৃঙ্খলার গুজবকে উড়িয়ে দেন তিনি। বরং এজন্য তিনি গণমাধ্যমকে দায়ী করেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার প্রথম সপ্তাহ সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সবকিছু দারুণ একটি যন্ত্রের মত চলছে।

সংবাদ সম্মেলনে নিজের প্রশাসনের গত কয়েক সপ্তাহের কার্যক্রমের ব্যপারে সন্তোষ প্রকাশের পাশাপাশি, আগের প্রশাসনেরও সমালোচনা করেন মি. ট্রাম্প।

তবে, ছিয়াত্তর মিনিট দীর্ঘ সংবাদ সম্মেলনে অসততার অভিযোগ তুলে প্রধানত সংবাদমাধ্যমকে আক্রমণ করেছেন তিনি।

মি. ট্রাম্প বলেন, দুর্ভাগ্যজনক ভাবে ওয়াশিংটন, নিউইয়র্ক এবং লস এ্যঞ্জেলেসের বেশিরভাগ গণমাধ্যম সাধারণ মানুষের কথা না বলে, সুবিধাভোগীদের পক্ষে কথা বলে।

সাংবাদিকরা এতই অসৎ যে আমরা যদি গণমাধ্যমের সঙ্গে কথা না বলি তাহলে, তারা প্রমাণ করবে, আমরা জনগণের কোন সেবাই করছি না। সংবাদমাধ্যমের অসততা ‘নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে’ বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে রাশিয়ার সঙ্গে তাঁর প্রশাসনের কর্মকর্তাদের গোপন যোগাযোগের খবরকেও নাকচ করে দেন মি. ট্রাম্প।

এ নিয়ে মিথ্যা তথ্য প্রচার ও প্রকাশ করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। বিবিসি বাংলা

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV