Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ প্রস্তাবনা ফিরিয়ে দেন রবার্ট হারওয়ার্ড

অনলাইন ডেস্ক পঠিত: 134 বার

প্রকাশিত: February 17, 2017 | 8:46 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক রিপোর্ট : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদিত প্রার্থিদের মধ্যে নিজের নাম প্রত্যাখ্যান করেছেন অবসর প্রাপ্ত ভাইস এ্যাডমিরাল রবার্ট হারওয়ার্ড। আগের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবার্টকে পছন্দ করেছিলেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে ট্রাম্পের প্রস্তাব ফিরিয়ে দেন রবার্ট হাওয়ার্ড। ট্রাম্পের প্রস্তাবনা ফিরিয়ে দেয়ার পেছনে তিনি দুই ধরনের বক্তব্য দিয়েছেন।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, অবসরপ্রাপ্ত ভাইস অ্যাডমিরাল রবার্ট হারওয়ার্ড পারিবারিক ও আর্থিক অঙ্গিকারকে কারণ হিসেবে দেখিয়েছেন বলে জানিয়েছে বিবিসি। এদিকে মার্কিন সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে বিবিসি জানায়, হারওয়ার্ডের রাজি না হওয়ার মূল কারণ তিনি তার নিজস্ব কর্মীদেরকে জাতীয় নিরাপত্তা পরিষদে আনতে চেয়েছিলেন।

রুশ কর্তৃপক্ষের সঙ্গে সংযোগ থাকা নিয়ে শুরু হওয়া বিতর্কের জের ধরে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন সম্প্রতি পদত্যাগ করেন। ফ্লিনের বিরুদ্ধে অভিযোগ, ওবামা আমলে রাশিয়ার ওপর আরোপ করা নিষেধাজ্ঞা সরানোর বিষয়ে রুশ রাষ্ট্রদূতের সঙ্গে তিনি ট্রাম্পের দায়িত্বগ্রহণের আগেই আলোচনা করেছিলেন। যা একজন মার্কিন নাগরিকের জন্য আইন বিরোধী। ফ্লিন যদি এই কাজ করে থাকেন তবে তা হবে আইনের লঙ্ঘন। কেননা আইন অনুযায়ী, বেসরকারি নাগরিকদের পররাষ্ট্র নীতিমালা সংক্রান্ত কাজে জড়িত হওয়া নিষিদ্ধ।

পদত্যাগপত্রে ফ্লিন বলেন, তিনি অসাবধানতাবশত তৎকালীন নির্বাচিত ভাইস প্রেসিডেন্টকে আংশিকভাবে রুশ রাষ্ট্রদূতের সঙ্গে তার কথোপকথন সম্পর্কে জানিয়েছিলেন। ফ্লিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে লেফটেন্যান্ট জেনারেল জোসেফ কিথ কেলোগকে নিয়োগ দিয়েছেন ট্রাম্প।

এরপর গুঞ্জন শুরু হয় কাকে করা হচ্ছে ফ্লিনের স্থলাভিষিক্ত তা নিয়ে। আর সে তালিকায় এগিয়ে ছিলেন রবার্ট হারওয়ার্ড। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ প্রস্তাবনা ফিরিয়ে দেন তিনি। বিবিসি ও সিএনএন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV