Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যুক্তরাষ্ট্রজুড়ে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি

অনলাইন ডেস্ক পঠিত: 46 বার

প্রকাশিত: February 17, 2017 | 3:47 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নানা আয়োজনে ২১ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রজুড়ে পালিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি পালনে ব্যাপক প্রস্তুতি চলছে যুক্তরাষ্ট্র প্রবাসীদের। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্লোগান ‘বহুভাষার শিক্ষায় টেকসই ভবিষ্যতের পানে’। দিবসটি পালনের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যারয় এলমনাই এসোসিয়েশন, নর্থ বেঙ্গল ফাউন্ডেশন সহ বিভিন্ন সংগঠন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। নিউইয়র্ক ছাড়াও ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলেস,  নিউজার্সি, শিকাগো, হিউস্টন, অরল্যান্ডোসহ বিভিন্ন শহরে আলোচনাসভা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শহীদ মিনারগুলোতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হবে।  দিবসটি উপলক্ষে এবছরও ২১ ফেব্রুয়ারি স্মারক সিলমোহর প্রকাশ করবে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পোস্টাল ডিপার্টমেন্ট জানিয়েছে, বিশেষ এ সিলমোহরটি সপ্তাহব্যাপী নিউইয়র্ক, নিউজার্সি ও কানেটিকাটের সব পোস্ট অফিসে ব্যবহার করা হবে।
প্রবাসীদের মাদার সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটির উদ্যোগে কুইন্সের উডসাইড এলাকায় গুলশান টেরেস মিলনায়তনে বানানো হবে অস্থায়ী শহীদ মিনার। সেখানে প্রবাসীদের অর্ধশতাধিক সংগঠন ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করবে।
গত বছর মুক্তধারা ফাউন্ডেশনের আহ্বানে নিউইয়র্কের জ্যাকসন হাইটস পোস্ট অফিসে প্রথমবার মাতৃভাষা দিবসের স্মারক সিলমোহর ব্যবহৃত হয়। জাতিসংঘে বাংলাদেশ, হাঙ্গেরি, মরিশাস ও ভানুয়াতুর স্থায়ী মিশনের উদ্যোগে ২১ ফেব্রুয়ারি নিউইয়র্কের জাতিসংঘ সদরদপ্তরে হবে মাতৃভাষা দিবসের অনুষ্ঠান। জাতিসংঘ সচিবালয়, ইউনেস্কো, নিউইয়র্ক সিটি মেয়রের কার্যালয়ের সহযোগিতায় এ অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিবের প্রতিনিধি, সাধারণ অধিবেশনের সভাপতি, বিভিন্ন সদস্য রাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি ও নিউইয়র্ক সিটি মেয়র কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছিল ১৯৯৯ সালের ১৭ নভেম্বর। ২০০৮ সাল থেকে জাতিসংঘও দিবসটি উদযাপন করে আসছে।
কর্মসূচি অনুযায়ি, একুশের প্রথম প্রহরে জাতিসংঘ ভবনের সামনে দাগ হ্যামারশোল্ড পার্কে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দেওয়া হবে। জাতিসংঘ সদরদপ্তর এবং নিউইয়র্ক অঙ্গরাজ্যের শীর্ষ কর্মকর্তা ও তাদের প্রতিনিধিদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিরাও সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন বলে আয়োজক সংগঠন মুক্তধারা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক বিশ্বজিৎ সাহা জানান।
বাংলাদেশ মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে স্থাপিত শহীদ মিনারেও একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা জানানো হবে। প্রবাসীরা ফুলেল শ্রদ্ধা জানাবেন নিউজার্সির প্যাটারসন, টেক্সাসের হিউস্টন ও ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস সিটির স্থায়ী শহীদ মিনারে।
কুইন্সের প্যালেস মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা জানাবে প্রায় ৪০টি সংগঠন। এর আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

ব্রঙ্কস সম্মিলিত একুশ উদ্যাপন কমিটির উদ্যোগে একুশের প্রথম প্রহরে ব্রঙ্কসের অল্মস্টিড এভিনিউর অস্থায়ী শহীদ মিনারেও প্রবাসীদের বেশ কিছু  সংগঠন ফুলের শ্রদ্ধা জানাবে।

ব্রঙ্কসে প্রথমবারের মত প্রভাতফেরি
নিউইয়র্কের ব্রঙ্কসে এই প্রথম বারের মত, ২১শে ফেব্রুয়ারির দিন মঙ্গলবার প্রভাত ফেরির আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস (বাফা) । এই আয়োজনে এগিয়ে আসছে কমুনিটির অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। বাফার শিক্ষার্থী ও অভিভাবকরা এই আয়োজনকে কেন্দ্র করে বিশেষ উৎসাহ ও উদ্দীপনা নিয়ে কাজ করে যাচ্ছে। বাফার আয়োজনে উপস্থিত হবার জন্য বাফা কমিউনিটি’র বিশিষ্ট ব্যক্তি বর্গ ও অন্যান্য সকল অর্গানাইজেশন, কমুনিটি এক্টিভিস্ট এবং সর্বসাধারনের কাছ থেকে সহযোগিতা কামনা করছে। বিশেষ করে বাবা-মা রা তাদের সন্তানদের নিয়ে এই প্রভাত ফেরিতে অংশ নিবেন এবং নতুন প্রজন্মকে বাংলাদেশ এর ইতিহাস জানাতে মুখ্য ভূমিকা রাখবেন, নিজেরাও গর্বিত হবেন। প্রভাত ফেরিতে অংশ নিতে উপস্থিত হবার স্থান ১৪৫৪ ঙষসংঃবধফ আব, ইৎড়হী, ঘণ ১০৪৬২ , সময় সকাল ৮ ঘটিকা।
বাফার পক্ষ থেকে বলা হয়েছে, প্রভাত ফেরি শেষে, ২০৯৯ স্টারলিং/বাংলাবাজার এভিনিউতে অবস্থিত এশিয়ান ড্রাইভিং স্কুলের দেয়ালে অংকিত শহীদ মিনারের সামনে নির্মিত বেদীতে পুস্পস্তবক অর্পন করা হবে। বিশেষ করে বাবা-মা রা তাদের সন্তানদের নিয়ে এই প্রভাত ফেরিতে অংশ নিবেন এবং নতুন প্রজন্মকে বাংলাদেশ এর ইতিহাস জানাতে মুখ্য ভূমিকা রাখবেন, নিজেরাও গর্বিত হবেন।

 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV