Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

উল্লাপাড়া সোসাইটি অব ইউএসএ’র নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল সম্পন্ন

অনলাইন ডেস্ক পঠিত: 129 বার

প্রকাশিত: February 19, 2017 | 11:44 AM

নিউইয়র্ক : প্রবাসের বৃহত্তম আঞ্চলিক সংগঠন উল্লাপাড়া সোসাইটি অব ইউ এস এ ইন্ক-এর সভা গত ১৩ই ফেব্রুয়ারী জ্যাকসন হাইট্স্থ ইত্যাদি বাজার রেষ্টুরেন্টের পার্টি হলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার এইচ এম সহিদ, পরিচালনা করেন নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারী বকুল। উক্ত সভায় প্রবাসে বসবাসরত উল্লাপাড়া বাসী ছাড়াও নর্থবেঙ্গলের গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। সভায় নির্বাচন কমিশনার বলেন, আমরা ২০১৭-১৮ নতুন কমিটির জন্য ৫ই ফেব্রুয়ারী হতে ফরম বিতরন শুরু এবং ১৩ই ফেব্রুয়ারীতে জমা প্রদান এর মাধ্যমে উক্ত কার্য সম্পন্ন হয়। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ফরম জমা প্রদান করেন ধারাবাহিক ভাবে রকিবুজ্জামান খান তনু সভাপতি ও সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সহ সভাপতি মোঃ মোতাহার হোসেন, সহ সভাপতি ইঞ্জিনিয়ার সামছুল ইসলাম সহ আরও অনেকে। প্রত্যেকের ভিতর হৃদয়ের মাতৃভূমির প্রতি ভালোবাসা ফুটে উঠতে দেখা যায়।

সবাই নির্বাচন কমিশনারকে যাচাই বাছাই করার অনুরোধ জানান। প্রধান নির্বাচন কমিশন উপস্থিত সকলকে আশস্ত করেন তিনি অন্যান্য কমিশনার ও সদস্য সচিব এর সহিত সমস্ত কাগজ পত্র যাচাই বাছাই করে অতি সত্বর নির্বাচিত ব্যক্তি গনের নাম গেজেট আকারে প্রকাশ করবেন পত্রিকার মাধ্যমে। সদস্য সচিব মোঃ মনোয়ারুল ইসলাম তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, যেখানেই আমি উল্লাপাড়া বাসীর নাম দেখি সেখানেই ছুটে যাই। এটা আমার প্রানের টান। তাই আমি এখনও উল্লাপাড়া বাসীর সঙ্গে আছি এবং ভবিষ্যতেও থাকবো ইন্সাআল্লাহ্।

অন্য দিকে নর্থ বেঙ্গল ফাওন্ডেশনের সভাপতি ডাঃ আব্দুল লতিফ তার সংক্ষিপ্ত বক্তব্য বলেন, উল্লাপাড়া সোসাইটি অব ইউ এস এ ইন্ক একটি শক্তিশালী সংগঠন। তিনি সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অনুরোধ জানান। তিনি উল্লাপাড়া বাসীর সবাইকে ২১শে ফেব্রুয়ারী উৎযাপনের জন্য আমন্ত্রণ জানান নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের পক্ষ হতে। এ ছাড়াও রকিবুজ্জামান খান তনু সবাইকে ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান। আমরা সকলে যেন একে অপরের প্রতি শুদৃষ্টি রাখি এবং সকল প্রকারে সামাজিক কাজ করে সংগঠনকে আরও গতিশীল করি। ইহা ছাড়া আরও অনেক বক্তব্য রাখেন এবং ফরম জমা দেন। এরা হলেন, মোঃ শফিউল আলম, মোঃ জহুরুল ইসলাম, মোঃ সিদ্দিকুর রহমান লিটন, মোঃ শরিফুল ইসলাম, মোঃ এলাহী বক্স তাং, নূরুন্নবী পলাশ, শাহীন মাহমুদ, মোঃ আলামীন, মোঃ আঃ খালেক, স্বাগতম চৌধুরী, মোঃ আশরাফুল ইসলাম, ফিরোজ আহমেদ, মীর আমজাদ হোসেন, মোঃ মমিনুর রহমান, মোঃ ইবনে জুবায়ের এবং তানিয়া সুলতানা সহ আরও অনেকে। সবাই তরুনদের সামনের সারিতে থেকে কাজ করে সংগঠনকে নতুন উদ্দ্যেমে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV