Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

কুমিল্লা নামেই বিভাগের দাবী জানিয়েছে বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক পঠিত: 145 বার

প্রকাশিত: February 20, 2017 | 12:07 AM

নিউইয়র্ক: কুমিল্লা নামেই বিভাগের দাবী জানিয়েছে “বৃহত্তর কুমিল্লা সমিতি, যুক্তরাষ্ট্র ইনক। ১৯ ফেব্রুয়ারি রবিবার জ্যাকসন হাইটসে স্থানীয় মিলনায়তনে এক আলোচনা সভায় নেতৃবৃন্দ এ দাবী জানান। সভায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মিয়া মোহাম্মদ দুলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর এ সরকারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় নেতৃবৃন্দ কুমিল্লা নামেই বিভাগ করার দাবী জানিয়ে বলেন, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অন্যতম মহানগর কুমিল্লাকে বিভাগ করার দাবী কুমিল্লাবাসীর দীর্ঘ দিনের। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ১৭৯০ সালে প্রতিষ্ঠিত, গোমতী নদীর তীরে অবস্থিত প্রাচীন ও ঐহিত্যবাহী জেলার নাম কুমিল্লা। এ জেলায় জন্মেছেন মহীয়সী নারী নবাব ফয়জুনেচ্ছাসহ আরো অনেক ব্যক্তিত্ব, যাঁরা সবাই নিজ নিজ কর্মে কীর্তিমান। বৃহত্তর কুমিল্লাবাসীর প্রাণের দাবি ছিল কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হোক। কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও উপস্থাপিত অন্য একটি নতুন জেলার সমন্বয়ে কুমিল্লা বিভাগ গঠণ করা হলে এ বিভাগের আয়তন হবে ১৩,৩০২ বর্গ কিলোমিটার, যা আয়তনে বর্তমান সিলেট, বরিশাল ও রংপুর বিভাগের চেয়েও বড় হবে। কুমিল্লাকে বিভাগ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। কিন্তুু একটি ইউনিয়ন পরিষদ অর্থাৎ ময়নামতির নামে কেন? এ প্রশ্ন কুমিল্লাবাসীর। তারা বলেন, কুমিল্লা নামেই বিভাগ করতে হবে। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর শুভবুদ্ধির পরিচয় দিবেন বলে আমরা মনে করি। নেতৃবৃন্দ বলেন, যেসব কারণে কুমিল্লা নামে বিভাগ নামকরণের মর্যাদা পাওয়ার দাবী রাখে তা হলো সিটি কর্পোরেশন, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, পূর্ণাঙ্গ শিক্ষাবোর্ড, বিমানবন্দর, স্টেডিয়াম, ক্যাডেট কলেজসহ অনেক স্থাপনা রয়েছে। সুতারাং এ সকল কারণে কুমিল্লা নামেই বিভাগ করা বর্তমান সময়ের দাবী।

এর আগে সভায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে শহীদদের মাগফেরাত কামনা করে তারা বলেন, ১৯৫২ সালের এ দিনে সালাম, জব্বার, বরকত ও রফিক নিজের জীবন বিলিয়ে দিয়ে মাতৃভাষার অধিকার আদায় করেন। আজকের এই দিনে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি যারা আমাদের প্রেরণার উৎস। সভায় আগামি ২৩ জুলাই বার্ষিক বনভোজন সম্ভাব্য তারিখ নির্ধারণ ছাড়াও সমিতিকে গতিশীল করার ব্যাপক আলোচনা হয়। আলোচনায় অংশগ্রহন করেন, সমিতির সহ সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দেবনাথ, কোষাধ্যক্ষ বাছেদ ভূইঁয়া, দপ্তর সম্পাদক-জাকির হোসেন, প্রচার সম্পাদক মো: এ সিদ্দিক পাটোয়ারী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইকবাল খান, সমাজ কল্যাণ সম্পাদক- আবুল খায়ের আকন্দ, কার্যকরী সদস্য- মো: ইউনুস সরকার, হাতেম আলী মারোয়ান, হাজী মো: নুরুল ইসলাম, মফিজুল ইসলাম ভূইঁয়া রুমি, মো: মনিরুল আলম দিপু, মো: মিজানুর রহমান, মো: আলী আকবর কিশোর।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV