Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

বাংলাদেশের বিজয় দিবসে নিউজার্সির প্যাটারসন সিটি হলে লাল-সবুজ পতাকা

অনলাইন ডেস্ক পঠিত: 190 বার

প্রকাশিত: December 21, 2010 | 10:51 PM

 হাকিকুল ইসলাম খোকনঃ বাংলাদেশের ৩৯ তম মহান বিজয় দিবস স্মরণে যুক্তরাষ্ট্রের অন্যতম অঙ্গরাজ্যে নিউজার্সি-এর প্যাটারসন সিটি হলের সামনে বাংলাদেশ কম্যুনিটি অব প্যাটারসন” নিউজার্সির উদ্যোগে আয়োজিত  গত ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে প্যাটারসন সিটি মেয়র জেফ্রি জোন্স বাংলাদেশের লাল-সবুজ পতাকা ও যুক্তরাষ্ট্রের ক্যাগ সিটি হলের সামনে উত্তোলন করেন।

 

 

 

 বাংলাদেশ কম্যুনিটি অব প্যাটারসন নিউজার্সির সংগঠক দেওয়ান আলী আহসান চৌধুরী বজলুর নেতৃত্বে প্যাটারসন প্রবাসী বাঙ্গালীরা এসময় উপস্থিত ছিলেন। বাংলাদেশের মহান বিজয় দিবস স্বরণে বাংলাদেশের পতাকা উত্তোলন করার সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতি সংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নিজাম চৌধুরী, প্রচার সম্পাদক সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, শ্রম সম্পাদক জোসেফ কেনেডী গমেজ ও বঙ্গবন্ধু প্রচারকেন্দ্র সমাজকল্যান পরিষদের সাধারণ সম্পাদক কবি এম আনোয়ার। বাংলাদেশ কম্যুনিটি অব প্যাটারসন নিউজার্সির সংগঠক দেওয়ান আলী আহসান চৌধুরী বজলু এর নেতৃত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নিউজার্সি আওয়ামী লীগের সভাপতি সুজন আহমদ আহমদ সাজু, সাধারণ সম্পাদক টিপু সুলতান, আঃ মুক্তাদীর তোফায়েল, আবুল কে. মজুমদার, নেছারুল হক চৌধুরী বুস্তান, মতিউর খন্দকার, জাবেদ খান, মিজান আলী, ফয়সল আহমদ, শাহজাহান শাহ, শামীম আহমদ, শামসুল খান, বিশ্বজিৎ দে বাবলু, নিপেন্দ্র পাল, হাবিবুর রহমান, মহিবুল ইসলাম, মমতাজুল কোরেশী ও মনির হোসেনসহ আরো অনেকে। যুক্তরাষ্ট্রের মূলধারার প্যাটারসন সিটি হল সম্মুখসহ বাংলাদেশের লাল-সবুজ পতাকার পাশা পাশি আমেরিকার ক্যাগ আগামী ২২ ডিসেম্বর বুধবার পর্যন্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ৭দিন সুভায়িত থাকবে। বাংলাদেশের মহান বিজয় দিবসের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্যাটারসন সিটি মেয়র জেফরি জোন্স বাংলাদেশের পতাকা উত্তোলন করে বাংলাদেশকে সম্মানিত করায় মেয়র জেফরি জোন্স-কে বাংলাদেশের পক্ষে বিশেষ অতিথি জাতি সংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. আবদুল মোমেন সম্মাননা এ্যাওয়ার্ড প্রদান করেন।

 

  উল্লেখ্য, বাংলাদেশ কম্যুনিটি প্যাটারসন নিউজার্সি আয়োজিত ৩৮ তম মহান বিজয় দিবসের (২০০৯) অনুষ্ঠানে বিশেষ অতিথি সিটির প্রাক্তন মেয়র হজে জয়ি টয়েস তার বক্তব্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছর সিটি হলের সামনে ৭দিনের জন্য বাংলাদেশের পতাকা উত্তোলিত থাকার প্রতিশ্রুতি দেন এবং ২৮ ডিসেম্বর, ২০০৯ প্যাটারসন সিটি হলের সামনে লাল সবুজ পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করেন। তখন বাংলাদে কম্যুনিটি অব প্যাটারসন নিউজার্সির সংগঠকদের প্রকোমেশন প্রদান করেছিলেন। এরই ধারাবাহিকতায় ৩৯ তম মহান বিজয় দিবসের দিনে সিটির মেয়র জেফ্রি জোন্স বাংলাদেশের লাল-সবুজ পতাকার পাশা পাশি আমেরিকার পতাকা ৭ দিনের জন্য উত্তোলন করে শ্রদ্ধা জানান এবং সংগঠকদের সম্মাননা সাইটেশন দিয়ে পুরস্কৃত করেন। প্যাটারসন সিটির মেয়র জেফ্রি জোন্স বাংলাদেশের ৩৮ তম বিজয় দিবসের দিয়ে সিটি হলের সামনে বাংলাদেশের পতাকা উত্তোলন করে শ্রদ্ধা জানানোর জন্য মেয়র জেফ্রি জোন্স এবং বাংলাদেশ কম্যুনিটি অব প্যাটারসন নিউজার্সির সকল সংগঠকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙ্গালীদের প থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী শফিকুল আলম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলাল উল করিম যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি এম আর আমিন ও সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মহিউদ্দিন দেওয়ান ও ভারপ্রাপ্ত সদস্য সচিব নূরুজ্জামান সর্দার, যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক মিসবাহ আহমদ, যুগ্ম আহ্বায়কদ্বয় ইকবাল হোসেন ও ফরিদ আলম প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ