Wednesday, 10 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

‘জাতিসংঘের বৈশ্বিক সন্ত্রাস দমন কৌশল’ বাস্তবায়ন সংক্রান্ত সভা : সন্ত্রাসের বিস্তারকে উৎসাহিত করে এমন বিষয়গুলোকে চিহ্নিত করে সেগুলো মোকাবিলা করতে হবে

অনলাইন ডেস্ক পঠিত: 149 বার

প্রকাশিত: February 22, 2017 | 8:51 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : জাতিসংঘ সদরদপ্তরে ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ‘জাতিসংঘের বৈশ্বিক সন্ত্রাস দমন কৌশল’ বাস্তবায়ন সংক্রান্ত একটি সভায় সভাপতিত্ব করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পিটার থমসন কর্তৃক আয়োজিত এ বৈঠকে অন্যান্যদের মধ্যে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তৃতায় স্থায়ী প্রতিনিধি বলেন, “এই সভা জাতিসংঘের বৈশিক সন্ত্রাস দমন কৌশল বাস্তবায়নে এবং জাতিসংঘের সন্ত্রাস প্রতিরোধের সামর্থকে বৃদ্ধি করতে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। সন্ত্রাস প্রতিরোধের ক্ষেত্রে বৈশ্বিক প্রচেষ্টাকে আরও শক্তিশালী করতে আমাদের একযোগে কাজ করতে হবে। সন্ত্রাস বিরোধী বৈশ্বিক কৌশল ও এর ৪টি স্তম্ভের বাস্তবায়নকে এগিয়ে নিতে হবে। সন্ত্রাসের বিস্তারকে উৎসাহিত করে এমন বিষয়গুলোকে চিহ্নিত করে সেগুলো মোকাবিলা করতে হবে”।
উল্লেখ্য, অনুষ্ঠানটিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ সন্ত্রাস দমন বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং জাতিসংঘের সন্ত্রাস প্রতিরোধ সামর্থ্য ও সমন্বয় বৃদ্ধিতে কিছু প্রস্তাবনা রাখেন। উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনের ৭০/২৯১ নম্বর প্রস্তাবনা অনুযায়ী মহাসচিবকে সদস্য রাষ্ট্রসমূহ এই দায়িত্ব প্রদান করে। সদস্য রাষ্ট্রসমূহের প্রতিনিধিগণ সন্ত্রাস দমনে জাতিসংঘের সক্ষমতা বৃদ্ধিতে মহাসচিব এর এই উদ্যোগের বিষয়ে তাঁদের বক্তব্য প্রদান করেন।
সদস্য রাষ্ট্রসমূহের মতামত ও পরামর্শ অনুসারে মহাসচিব গুতেরেজ আগামী কয়েক সপ্তাহের মধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদে তাঁর সুনির্দিষ্ট প্রস্তাবনা পেশ করবেন বলে আশা করা যাচ্ছে। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV