Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মামুন’স টিউটোরিয়ালে স্পেশালাইজড হাই স্কুল ভর্তি পরীক্ষা বিষয়ক সেমিনার : অক্টোবরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে নতুন নিয়মে

অনলাইন ডেস্ক পঠিত: 50 বার

প্রকাশিত: February 23, 2017 | 7:06 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে স্পেশালাইজড হাই স্কুল ভর্তি পরীক্ষা পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। দীর্ঘদিন ধরে চলে আসা স্পেশালাইজড হাইস্কুলে ভর্তি প্রক্রিয়ায় পরিবর্তন এনে নয়া রীতি চালু করেছে নিউইয়র্ক সিটি বোর্ড অব এডুকেশন। আগামী অক্টোবরের স্পেশালাইজড হাইস্কুল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে নতুন নিয়মে।
নিউইয়র্কে কমিউনিটির অন্যতম টিউটোরিং সেন্টার মামুন’স টিউটোরিয়ালের ব্রঙ্কস শাখায় স্পেশালাইজড হাই স্কুলে নতুন ভর্তি পরীক্ষা পদ্ধতি বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয় গত ১৯ ফেব্রুয়ারি রোববার। সেমিনারে মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপ্যাল শেখ আল মামুন ও ইংলিশ শিক্ষক স্কট শিক্ষার্থী-অভিভাবকদের নতুন পরীক্ষা পদ্ধতি সম্পর্কে নানা প্রশ্নের উত্তর দেন।
সেমিনারে ম্যাথ শিক্ষক শেখ আল মামুন ও ইংলিশ শিক্ষক স্কট জানান, স্পেশালাইজড হাই স্কুল ভর্তি পরীক্ষার সময় পূর্বের ১৫০ মিনিটের পরিবর্তে নতুন নিয়মে ১৮০ মিনিটি করা হয়েছে। আগে ইংলিশে স্ক্রাম্বল প্যারাগ্রাফ, লজিক্যাল রিজনিং এবং রিডিং কমপ্রিহেনসিভ ছিল। নতুন নিয়মে লজিক্যাল রিজনিং এবং স্ক্রাম্বল প্যারাগ্রাফের পরিবর্তে অন্তর্ভুক্ত হয়েছে ইংলিশ গ্রামার। তারা বলেন, নতুন নিয়মে ইংলিশ গ্রামার অন্তর্ভুক্ত হলেও নিউইয়র্ক সিটি বোর্ড অব এডুকেশনের সিলেবাসে গ্রামার পড়ানোই শুরু হয় ৮ম গ্রেড থেকে। তাই শিক্ষার্থীদের এখন থেকে বিশেষ গুরুত্ব দিতে হবে ইংলিশ শিক্ষায়।
তারা জানান, ইংলিশে প্রশ্ন থাকবে ৫৭টি। এর মধ্যে ২০ রিভাইজিং এবং এডিটিং প্রশ্ন থাকবে গ্রামারের ওপর। যেমন, একটি লাইনের কোনো একটি স্থানে কোন শব্দটি সঠিক হবে প্রশ্নপত্রে দেয়া ৪টি সম্ভাব্য উত্তরের একটিকে বেছে নিতে হবে শিক্ষার্থীকে। সঠিক উত্তর দিতে হলে একজন শিক্ষার্থীকে অবশ্যই প্যারাগ্রাফের বিষয় অনুযায়ী পুরো লাইনের অর্থ বুঝতে হবে। শব্দটি হতে হবে প্যারাগ্রাফের সাথে সামঞ্জস্যপূর্ণ। ইংলিশের বাকি ৩৭টি প্রশ্ন থাকবে আগের মত রিডিং কমিপ্রিহেনশনের।
মূলধারার হাই স্কুল ম্যাথ টিচার শেখ আল মামুন জানান, এই ৫৭টি প্রশ্নের মধ্যে ১০টিকে বোর্ড কাউন্ট করবে ফিল্ড টেস্ট হিসেবে। এ জন্যে কোন মার্কিং হবে না। মার্কিং হবে বাকি ৪৭টি প্রশ্নের উত্তরের ওপর। তবে পরীক্ষার্থীরা কোনোভাবেই জানতে পারবে না, কোন ১০টি প্রশ্নকে ‘ফিল্ড টেস্ট’ হিসেবে কাউন্ট করা হবে।
শেখ আল মামুন বলেন, নতুন নিয়মে ইএসএলের শিক্ষার্থীরা পরীক্ষা চলাকালীন ইংরেজি প্রশ্ন না বুঝলে প্রয়োজনে নিজ ভাষায় প্রশ্ন নিতে পারবে। তবে এর জন্য নিজ স্কুলে আবেদন করতে হবে। এছাড়াও আইইপি’র পরীক্ষার্থীরা নতুন নিয়ম অনুযায়ী ৩ ঘণ্টার পরিবর্তে সাড়ে ৪ ঘণ্টা সময় পাবে পরীক্ষায়।
শেখ আল মামুন বলেন, অঙ্কে আগের ৫০টির পরিবর্তে এবার থাকবে ৫৭টি প্রশ্ন। এর মধ্যে ৫টি প্রশ্নের মাল্টিপল উত্তর থাকবে না। পরীক্ষার্থীকে সরাসরি উত্তর দিতে হবে। ইংলিশের মত অঙ্কেও ১০টি প্রশ্নের উত্তরকে ‘ফিল্ড টেস্ট’ হিসেবে কাউন্ট করবে বোর্ড। ৫৭টির মধ্যে মার্কিং হবে ৪৭টি প্রশ্নের উত্তরে।
শেখ আল মামুন বলেন, স্যাট পরীক্ষায়ও গ্রামারের ওপর পরিবর্তন এসেছে গত মার্চ মাস থেকে। স্পেশলাইডজড হাইস্কুল পরীক্ষার জন্য এখনো কোনো বই বাজারে আসেনি, তাই বাজার থেকে স্যাট-এর বই কিনে তা থেকে গ্রামারের অংশ প্র্যাকটিস করা যাবে।
প্রিন্সিপ্যাল শেখ আল মামুন বলেন, পরিবর্তিত নতুন পরীক্ষা পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যাবে আগের চেয়েও বেশি। তীব্র প্রতিযোগিতামূলক এ ভর্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে হবে অনেক বেশি। বিশেষ গুরুত্ব দিতে হবে ইংলিশ শিক্ষায়।
উল্লেখ্য, স্টাইভ্যাসেন্ট, ব্রুকলীন টেক, ব্রঙ্কস সায়েন্সসহ ৮টি হাই স্কুলে নবম গ্রেডে ভর্তির জন্যে প্রতি বছর প্রায় ৫০ হাজার ছাত্র-ছাত্রী লিখিত পরীক্ষায় অংশ নেয়। ভর্তির সুযোগ পায় মাত্র ৫১০০ জন। এর মধ্যে মাত্র ৪% কৃষ্ণাঙ্গ এবং ৬% থাকে হিসপ্যানিক। অথচ মোট শিক্ষার্ধীর ৭০% হচ্ছে কৃষ্ণাঙ্গ ও হিসপ্যানিক।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV