Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেন গুপ্ত স্মরণ সভায় বক্তারা : তিনি ছিলেন গণতান্ত্রিক রাজনীতির প্রাণপুরুষ

অনলাইন ডেস্ক পঠিত: 44 বার

প্রকাশিত: February 23, 2017 | 9:06 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পার্লামেন্টারিয়ান, সাবেক মন্ত্রী, বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেন গুপ্তের স্মরণে আয়োজিত সভায় বক্তারা বলেছেন, সুরঞ্জিত সেন গুপ্ত শুধু একটি নাম নয় একটি ইতিহাস। গণতান্ত্রিক রাজনীতির প্রাণপুরুষ। কিন্তু জীবদ্দসায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হয়েছে। কথিত অর্থ আতœসাতের কলংক মাথায় নিয়ে তিনি চির বিদায় নিয়েছেন। যা ছিল বাঙালী জাতির জন্য দুর্ভাগ্য। গত ১৯ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের বাংলা গার্ডেন রেষ্টুরেন্টে জাতীয় নেতা সুরঞ্জিত গুপ্তের স্মরণে যুক্তরাষ্ট্রে বসবাসরত দিরাই-শাল্লাবাসী আয়োজিত শোক সভায় বক্তারা এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও আয়োজক কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী এবং সভা পরিচালনা করেন আয়োজক কমিটির সদস্য সচিব সুব্রত তালুকদার। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আয়োজক কমিটির উপদেষ্টা অধ্যক্ষ বিধু ভূষণ চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত বিশ্বাস, বিশিষ্ট আইনজীবী বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ও ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের ফাস্ট ভাইস চেয়ারম্যান মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার মাস্টার অব ল, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, অধ্যাপক নবেন্দু দত্ত, মুক্তিযোদ্ধা প্রফেসার সৈয়দ মুজিবুর রহমান, অধ্যাপক রনধীর দাস, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন আজমল, আয়োজক কমিটির সমন্বয়কারী রুহেল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোশাহিদ চৌধুরী ও তোফায়েল আহমেদ চৌধুরী, যুগ্ম সদস্য সচিব রেহান মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সুরঞ্জিত সেন গুপ্ত দীর্ঘ রাজনৈতিক জীবন সাধনায় হয়ে ওঠেছিলেন গণতান্ত্রিক রাজনীতির প্রাণপুরুষ। সম্প্রীতির রাজনীতির মডেল। সংসদীয় রাজনীতিতে দখল করে নিয়েছেন অনন্য মর্যাদার আসন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। বাংলার আপামর জনসাধারনকে অন্যায় অত্যাচার, বঞ্চনা বৈষম্য ও শোসন নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে আজীবন সংগ্রাম করে গেছেন।
শোক সভায় বক্তারা তার বিদেহী আত্মার শান্তি কামনা করে বলেন, একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা হিসাবে সুরঞ্জিত সেন গুপ্ত আজীবন বাংলার জনমানুষের মাঝে বেঁচে থাকবেন। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV