Saturday, 31 October 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র থেকে অবৈধদের দ্রুত বহিষ্কারের নতুন নির্দেশনা, শঙ্কায় প্রবাসীরা

অনলাইন ডেস্ক পঠিত: 90 বার

প্রকাশিত: February 23, 2017 | 11:55 PM

যুক্তরাষ্ট্র থেকে অবৈধদের দ্রুত বহিষ্কারে নতুন এক নির্দেশনা জারি হয়েছে। নির্দেশনায় অভিবাসন মর্যাদা নেই এমন ব্যক্তিদের গ্রেফতারের পরপরই দ্রুত নিজ দেশে ফেরত পাঠাতে বলা হয়েছে। মঙ্গলবার দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী জন কেলি এ ‘কঠোর নির্দেশনা’ জারি করেন। নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের পাশাপাশি নতুন করে আরও ১০ হাজার এজেন্ট নিয়োগ দেওয়া হয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসী ঠেকাতে এই সপ্তাহে আরেকটি নির্বাহী আদেশ দেবেন বলে বিভিন্ন গণমাধ্যম নিশ্চিত করেছে। তার আগে নতুন এ নির্দেশনা লাখ লাখ বাংলাদেশিসহ সোয়া কোটি অবৈধ অভিবাসীকে বহিষ্কারের ঝুঁকিতে ফেলবে বলে ধারণা করা হচ্ছে। হোমল্যান্ড সিকিউরিটিকে দেওয়া নতুন এ নির্দেশনার তীব্র প্রতিবাদ জানিয়েছে অভিবাসী ও মানবাধিকার নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। তারা ট্রাম্প প্রশাসনকে যুক্তরাষ্ট্রের ‘নীতি-নৈতিকতার পরিপন্থি’ এ ধরনের নির্দেশনা প্রত্যাহারেরও আহ্বান জানিয়েছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, কেলির নতুন নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে লস এঞ্জেলেসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইস) সদস্যরা রাস্তায় নেমে পড়ে। তাদের অভিযানের ছবি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর প্রবাসী বিভিন্ন কম্যুনিটিতে আতঙ্ক বিরাজ করছে। নির্দেশনার সমালোচনা করে নিউইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাসিয়ো বলেন, এর ফলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের সামাজিক সমপ্রীতি হুমকির মুখে পড়ল। আমেরিকায় জন্ম নেওয়া ছেলে-মেয়ের সামনে থেকে তাদের মা-বাবাকে ধরে নিয়ে নিজ দেশে ফেরত পাঠালে ‘পারিবারিক বিভক্তি’ বাড়বে বলেও অভিযোগ করেন তিনি। এভাবে আইনের শাসনের পথ রুদ্ধ করে ফেলা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
গত মাসের শেষ দিকে এক নির্বাহী আদেশে ১২০ দিনের জন্য যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে মুসলিম প্রধান সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে ৯০ দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়। পরে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা স্থগিত করে।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ