Saturday, 31 October 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ২৬ মার্চ স্বাধীনতা প্যারেড

অনলাইন ডেস্ক পঠিত: 137 বার

প্রকাশিত: February 25, 2017 | 2:42 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ২৬ মার্চ স্বাধীনতা প্যারেড অনুষ্ঠিত হবে। ২০২১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতার মহা গৌরবের ৫০ বছর পূর্তি উপলক্ষে টানা ৬ বছরের কার্যক্রমের দ্বিতীয় বছরের কর্মসূচীর স্থান চূড়ান্ত হলো গত ২৩ ফেব্রুয়ারি নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডায়ভারসিটি প্লাজায়। মুক্তধারা ফাউন্ডেশনের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে মেয়র অফিস থেকে এদিন সকাল ১১টায় জ্যাকসন হাইটসে বৈঠক বসে। আবেদনকারীদের পক্ষ থেকে বিশ্বজিত সাহা উপস্থিত কর্মকর্তাদের এর গুরুত্ব, সাইট প্ল্যান ও প্রোগ্রামসূচী তুলে ধরেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন নিউইয়র্কের মেয়র অফিসের সিটি ওয়াইড ইভেন্ট কোঅডিনেশন এন্ড ম্যানেজমেন্ট-এর ডেপুটি ডিরেক্টর ভিকি ডি এঞ্জেলো, নিউইযর্ক পুলিশ ডিপাটমেন্টের কর্মকর্তা ডেনিস ম্যাকরেটনি, চার্লস ম্যাকগান, সিটি হলের স্্রটটি পারমিট-এর ডেপুটি পরিচালক শ্যানেক ম্যাকাম, নিউইযর্ক সিটি মেনটেনেন্স কর্মকতৃা এন্ড্রু স্যারেমন, ফিল্ড অপারেমন ডিরেক্টর নিক গোরাতি, কমিউনিটি বোর্ড ৩ এর ডিস্টিক্ট ম্যানেজার গোভানা এ রিড, ১১৫ পুলিশ প্রিসেন্ট এর ইন্সপেক্টও মিখাইল ইরজারি, ১১৫ প্রিসেন্টের কমিউনিটি এফেয়ার্স কর্মকর্তা পো ট্রেন্স, ডায়ভারসিটি প্লাজা পাটনার সুখী নিউইয়র্ক এর ফাউন্ডার আগা এম সালেহ এবং মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বজিত সাহা। বেঠকে সর্বসন্মতিক্রমে আগামি ২৬মার্চ ডায়ভারসিটি প্লাজায় সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত স্বাধীনতা দিবস পালিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। এ উপলক্ষে গত বছরের মত আমেরিকার মূলধারার নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে প্যারেড অনুষ্ঠানেরও অনুমতি লাভ করেছে আয়োজকরা।
আয়োজক সংগঠন মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বজিত সাহা জানান, এবার ২৬ মার্চ ২০১৭ সহ¯্র প্রবাসীর হাতে লাল-সবুজের পতাকা, কন্ঠে-‘পূর্ব দিগন্তে সূর্য ওঠেছে রক্ত লাল’ গান নিয়ে স্বাধীনতার শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। ২০১৬ সালের কর্মসূচীর রেশ ধরে এবারো আমরা সাজিয়েছি স্বাধীনতার বৈচিত্রময় এবং ব্যতিক্রমী অনুষ্ঠানমালা। স্মৃতিস্তম্ভে পুষআপার্ঘ্য অর্পণ, কবিতা, গান, আবৃত্তি, মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান। সকলের সমান অংশীদারিত্বে অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করার জন্য এবারো ইংরেজী বর্ণমালা অনুযায়ী সকল সংগঠনের নাম অন্তর্ভুক্ত হবে। তিনি আরো বলেন, কর্মসুচীর প্রথম বছরে ২০১৬ সালে নিউইয়র্ক স্টেট গভর্ণর এন্ড্রু ক্যুমো কর্তৃক ২৬ মার্চকে প্রথম বারের মত ইধহমষধফবংয ওহফবঢ়বহফবহপব উধু ঘোষণা ছিল বিরাট অর্জন। তেমনি গত বছরের প্যারেডে নিউইয়র্ক সিটি কম্পট্রলার, পাবলিক এডভোকেট, ইমিগ্রেশন এফেয়ার্সের কমিশনার, গর্ভণর প্রতিনিধি, সেনেটরসহ আমেরিকার মূলধারার শীর্ষস্থানীয় নির্বাচিত প্রতিনিধির অংশ্রগহণে স্বাধীনতা দিবসের প্যারেড অনুষ্ঠান ছিল আমেরিকায় বাঙালীদের বিজয়ের নতুন সোপান। এবারো মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী প্রস্তুতি পর্ষদ ২০১৭ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসকে বর্ণিল করে তোলার জন্য প্রস্তুতি শুরু করেছে। সকল সংগঠনকে সম্পৃক্ত হওয়ার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।

(ক্যাপশন: গত ২৪ ফেব্রুয়ারি নিউইয়র্ক সিটি মেয়র অফিস, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন কর্মকর্তারা সর্বসন্মত সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ডে প্যারেডের-ছবি মুরাদ আকাশ)

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ