Saturday, 31 October 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে শিব চতুর্দশী পূজা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 81 বার

প্রকাশিত: February 25, 2017 | 11:01 PM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরি- প্রতি বছর ফাগুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে শিবের আশীর্বাদ লাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা শিবব্রত পালন করে থাকে। কথিত আছে, ‘শিবরাএিতে উপোস থেকে শিবদর্শন সহ পূজা অর্চনা করলে শিব প্রাপ্তি হয়’। সেই পূণ্য লাভের আশায় যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীরা শিব চতুর্দশী পূজার আয়োজন করে। গত ২৪ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় আটলান্টিক সিটির ফ্লোরিডা এভিনিউর শ্রী শ্রী গীতা সংঘের প্রার্থনা হলে শিব চতুর্দশী পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা শিবরাএি ব্রত পালন ও শিব বিগ্রহে অর্ঘ্য নিবেদন করেন। শ্রী শ্রী গীতা সংঘের পুরোহিত সুভাষ চক্রবর্তী পূজা পরিচালনা করেন, তাকে সহযোগীতা করেন শ্যামল চক্রবর্তী। শিব চতুর্দশী পূজা উপলক্ষে শ্রী শ্রী গীতা সংঘের সভাপতি কাঞ্চন চৌধুরি ও সাধারন সম্পাদক সুরজিৎ চৌধুরি সনাতনী ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ