নিউইয়র্কে সাবেক প্রেসিডেন্ট ওবামা, মানুষের উচ্ছ্বাস
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ ছুটির জন্য যেন অনেকদিন অপেক্ষায় ছিলেন। প্রেসিডেন্ট হিসেবে ডনাল্ড ট্রাম্পের হাতে দায়িত্বভার দেয়ার পরপরই চুটিয়ে ছুটি কাটাতে চলে যান বিলিয়নিয়ার ব্যবসায়ী রিচার্ড ব্রানসনের ব্যক্তিগত দ্বীপে। সেখানে তাদের ‘এডভেঞ্চার’র ছবি ঝড় তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার হুট করে তাকে দেখা গেল নিউইয়র্কে। শুক্রবার নিউইয়র্কের ফিফথ এভিনিউর একটি অফিস ভবনে গিয়েছিলেন তিনি। ম্যানহাটনের ওই ভবন থেকে তিনি যখন বের হচ্ছিলেন বিপুল মানুষ সেখানে ততক্ষণে জড়ো হয়ে গেছে। সিক্রেট সার্ভিসের বেঁধে দেওয়া সীমানার বাইরে উচ্ছ্বসিত মানুষের উল্লাস ছিল দেখার মতো। উপস্থিত প্রায় সবার হাতেই ছিল স্মার্টফোন। সাবেক প্রেসিডেন্টকে একনজর দেখা আর ওই মুহূর্ত ক্যামেরায় ধারণ করতে সবার প্রাণান্তকর চেষ্টা বৃথা যায়নি। গাড়ির দিকে যাওয়ার সময় ওবামা সবার উদ্দেশ্যে হাত নাড়েন কিছুক্ষণ। এরপর বিদায় নেন সেখান থেকে। ম্যাশাবল লিখেছে, তাকে নিয়ে মানুষের উচ্ছ্বাস এমন ছিল যেন তিনি কোনো রকস্টার! কালো সানগ্লাস পরা ওবামার পরনে ছিল কালো কোট। তবে ছিল না ‘প্রেসিডেন্টসুলভ’ টাই।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








