Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ব্যাক্তি গত ভাবে নয় জাতীয় ভাবে বঙ্গবীর জেনারেল ওসমানীর জন্ম ও মৃত্যা বার্ষিকি পালন করা দরকার- এটর্নী মঈন চৌধুরী

অনলাইন ডেস্ক পঠিত: 65 বার

প্রকাশিত: February 26, 2017 | 7:33 AM

নিউইয়র্ক : মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ৩৩ তম মৃত্যাবার্ষিকি উপলেক্ষ গত ১৯ শে ফেব্রুয়ারী দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয় নিউইয়র্কে। ১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারী শেষনিঃশ্বাস ত্যাগ করেন স্বাধীনতা যুদ্ধের কিংবদন্তী এই মহাপুরুষ। এমএজি ওসমানী বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধের ইতিহাসে এক কালজয়ী নাম। আমাদের জাতীয় ইতিহাসের ক্ষণজন্মা এই বীর সেনানীর জন্ম ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর।
বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর পিএস ও ওসমানী স্মৃতি পরিষদ এর সভাপতি আব্দুল কাদির এর সভাপতিত্বে ও আব্দুল হাসিবের পরিচালনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন এটর্নী মঈন চৌধুরী। তিনি বলেন, ব্যাক্তি গত ভাবে নয় জাতীয় ভাবে বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর জন্ম ও মৃত্যাবার্ষিকি পালন করা দরকার। একাত্তরের দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধে যার রণকৌশল ও নেতৃত্বে আমরা অর্জন করেছি লাল সবুজের পতাকা, আজও জাতীয় ভাবে পালিত হচ্ছে না তার জন্ম-মৃত্যুবার্ষিকী। রাষ্ট্রীয় ভাবে জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহবান জানান।
দোয়া ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লুৎফর রহমান আখতার সাবেক অধ্যক্ষ, দয়ামীর কলেজ ওসমানী নগর উপজেলা, মাসুদুল হক সানু সভাপতি, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ , বশির উদ্দিন, সাবেক সভাপতি, বালাগঞ্জ ওসমানী নগর সমিতি, আজিমুর রহমান বোরহান সাবেক সভাপতি, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ , লুৎফর রহমান, সাবেক চেয়ারম্যান, মাতিউরা ইউনিয়ন পরিষদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, এ্যাডভোকেট সুফিয়ান আহমেদ চৌধুরী, এডভোকেট শহিদুর রহমান, সাধারণ সম্পাদক ওসমানী স্মৃতি পরিষদ, নুরুল ইসলাম, সভাপতি ওসমানী যুব পরিষদ ইউএসএ হেলিম উদ্দিন, সাধারন সম্পাদক, ওসমানী যুব পরিষদ ইউএসএ , জাকির হোসেন, সাংগঠনিক ও যোগাযোগ সম্পাদক, ওসমানী যুব পরিষদ ইউএসএ ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV