নিউইয়র্কে নেত্রকোনা জেলা এসোসিয়েশন ইউএসএ’র বর্ণিল অভিষেক : কৃতি ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদানের ঘোষণা
ইউএসএনিউজঅনলাইন.কম : আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো প্রবাসে বাংলাদেশীদের অন্যতম আঞ্চলিক সংগঠন নেত্রকোনা জেলা এসোসিয়েশন ইউএসএ’র বর্ণিল অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গত রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের মামুন’স টিউটোরিয়ালে এ অভিষেক অনুষ্ঠিত হয়।
নেত্রকোনা জেলা এসোসিয়েশন ইউএসএ’র উপদেষ্টা মো. বশিরের সভাপতিত্বে এবং অধ্যাপক মো. সালাউদ্দিন তালুকদারের পরিচালনায় সাবেক ও বর্তমান কর্মকর্তাসহ বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানটি নেত্রকোনা প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের সাবেক ডিআইজি জহুরুল হক। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ইকবাল হায়াৎ খান, মো. খায়রুল ইসলাম, খান মাহমুদ নিপু, মো. আনোয়ার হোসেন, লুৎফর বারি, বজলুর রহমান নয়ন, হারুনুর রশিদ ও ড. খায়রুল কবির।
প্রধান নির্বাচন কমিশনার জহুরুল হক নব নির্বাচিত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান।
অভিষিক্তরা হলেন : সভাপতি মো. বজলুর রহমান, সহ-সভাপতি হিতেন্দ্র দত্ত, ¯েœহাংশু সরকার, নুরুল হক ও মো. রফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আনোয়ারু লইসলাম আনোয়ার, সহ-সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও দেবল কান্তি, সাংগঠনিক সম্পাদক শাজাহান সফিক, সহ সাংগঠনিক সম্পাদক এএইচএম কায়সার, কোষাধ্যক্ষ মোবাশ্বির আহমেদ রুপন, সমাজ কল্যাণ সম্পাদক জহিরুল ইসলাম জামাল, সহ সমাজ কল্যাণ সম্পাদক শাখের আহমেদ লেনিন, আন্তর্জাতিক সম্পাদক সওকত জে খান পিনু, সাংস্কৃতিক সম্পাদক মোজাম্মেল হক, প্রচার সম্পাদক মুখলেসুর রহমান সুজন, ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ ক্রীড়া সম্পাদক আবদুল্লুাহ আল মুজাহিদ, শিক্ষা সম্পাদক কাজী তাজনিন শিপ্রা, সহ শিক্ষা সম্পাদক পলাশ আকন্দ, মহিলা বিষয়ক সম্পাদক ইশরাত জাহান শাম্মী, সহ মহিলা বিষয়ক সম্পাদক দোলা ফকরুল, সাহিত্য সম্পাদক রফিকুল ইসলাম সোহাগ, সহ সাহিত্য সম্পাদক প্রপা দত্ত, দপ্তর সম্পাদক পলাশ ঠাকুর এবং কার্যকরী সদস্য মো. আনোয়ারুল ভূইয়া, মো. আবুল বাসার, মো. শহীদুল্লাহ, জিল্লুর রহমান, ফখরুল ইসলাম ও লোকমান হোসাইন।
উপদেষ্টা পরিষদ : জহুরুল হক, অধ্যাপক মো. সালাউদ্দিন তালুকদার, মো. বশির ফারুক, মো. খায়রুল ইসলাম, ইকবাল হায়াৎ খান, খান হাসান মাহমুদ নিপু, লুৎফর আলী, বজলুর রহমান নয়ন ও হারুনর রশিদ।
স্বাগত বক্তব্য রাখেন ইভেন্ট কমিটির আহ্বায়ক জহিরুল ইসলাম জামাল ও সদস্য সচিব মো. জামাল উদ্দিন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন ইভেন্ট কমিটির প্রধান সমন্বয়কারী মো. আনোয়ারুল ভূইয়া, সমন্বয়কারী অধ্যাপক ¯েœহাংশু সরকার, যুগ্ম আহ্বায়ক শাহজাহান শফিক ও হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সদস্য সচিব ফখরুল ইসলাম ও মনিরুজ্জামান রনি, অর্থ সচিব লোকমান হোসেন চৌধুরী, সদস্য দেবল কান্তি দত্ত, আবদুল্লা আল মোজাহিদ, প্রনয় কুমার পাল, মোখলেসুর রহমান সুজন প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীতের পর শহীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে নেত্রকোনার কৃতি ফুটবলার নূর আহমেদ সারোয়ারকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশে জেএসসি পরীক্ষায় নেত্রকোনার ১০ উপজেলার ১০ জন কৃতি ছাত্র-ছাত্রীকে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সহযোগিতায় সংগঠনের পক্ষ থেকে বৃত্তি প্রদান করার ঘোষণা দেয়া হয়।
নব নির্বাচিত সভাপতি মো. বজলুর রহমান তার বক্তব্যে সংগঠনের সাফল্যের জন্য বিদায়ী কমিটির সব কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক আনোয়ারুল লইসলাম আনোয়ার সাবেক সব কর্মকর্তার অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মাহ মাহবুব, রোখসানা মির্জা, অনুপ কুমারসহ অন্যান্যরা সঙ্গীত পরিবেশন করেন। বিপুল সংখ্যক প্রবাসী গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান উপভোগ করেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ