Saturday, 31 October 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন : সভাপতি সাঈদ, সম্পাদক রচি

অনলাইন ডেস্ক পঠিত: 60 বার

প্রকাশিত: February 28, 2017 | 12:37 AM

নিউইয়র্ক : আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি হয়েছেন নিউইয়র্ক থেকে প্রকাশিত প্রবাস পত্রিকার সম্পাদক মোহাম্মদ সাঈদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন আজকাল পত্রিকার নির্বাহী সম্পাদক শওকত ওসমান রচি। ৯ সদস্য বিশিষ্ট কমিটির অপরাপর কর্মকর্তারা হলেন : সহ-সভাপতি দর্পণ কবীর (এটিএন বাংলা), সহ-সম্পাদক মনজুরুল হক (টিবিএন-২৪ টিভি). কোষাধ্যক্ষ মশিউর রহমান মজুমদার (সাপ্তাহিক বর্ণমালা) এবং নির্বাহী সদস্য নাজমুল আহসান (সম্পাদক-পরিচয়), সৈয়দ ওয়ালী উল আলম (প্রবাস), এবিএম সিদ্দিক (আজকাল) ও রফিকুল ইসলাম রফিক (টিবিএন ২৪টিভি)।

গত ২৬ ফেব্রুয়ারি আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের জরুরি সাধারণ সভায় উপস্থিত সাধারণ সদস্যদের কণ্ঠভোটে এই কার্যকরী কমিটি গঠন করা হয়। এই কমিটির মেয়াদ বহাল থাকবে ২০১৮ সাল পর্যন্ত। এদিন ক্লাবের জরুরি সাধারণ সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি নাজমুল আহসান এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক দর্পণ কবীর। সভায় উপস্থিত অধিকাংশ  সদস্য কমিটি গঠনের দাবি উত্থাপন করেন। তারা বলেন-ক্লাব গঠনের পর থেকে এ পর্যন্ত সাধারণ সভায় কণ্ঠভোটে কার্যকরী কমিটি গঠিত হয়েছে। আজকের সভায়ও কমিটি গঠন করার গঠনতান্ত্রিক বিধি রয়েছে। সদস্যদের কণ্ঠভোটে নতুন কমিটি গঠন করা হয়। একইসঙ্গে ক্লাবের স্বার্থ বিরোধী কর্মকান্ড এবং শৃঙ্খলা নষ্ট করার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩জন ক্লাব সদস্যের প্রাথমিক সদস্য পদ বাতিল করা হয় সদস্যদের সম্মতিতে। তারা নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত থেকে সংগঠনে বিশৃঙ্খলা সৃষ্টি করায় তাদের সদস্য পদ বাতিল করা হয়। এ সভায় বক্তব্য রাখেন আজকাল পত্রিকার প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো, সৈয়দ ওয়ালি উল আলম, নাজমুল আহসান, দর্পণ কবীর, শওকত ওসমান রচি, জনতার কণ্ঠের সম্পাদক শামসুল আলম, শামছুল আলম লিটন, তোফাজ্জল লিটন, এবিএম সিদ্দিক, জাকির হোসেন জাহিদ প্রমুখ। উল্লেখ্য, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের আসন্ন নির্বাচন প্রক্রিয়া কোন্দলে জর্জরিত হওয়ায় কার্যকরী কমিটির কর্মকর্তারা এদিন জরুরি সাধারণ সভার আয়োজন করে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। এ সভায় নতুন সদস্য পদের আবেদনকারীদের আবেদন অনুমোদন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ