Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

কংগ্রেসে প্রথম ভাষণে ‘অযোক্তিক তর্ক’ ও ‘ ছোট চিন্তা’ বাদ দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহবান প্রেসিডেন্ট ট্রাম্প’র

অনলাইন ডেস্ক পঠিত: 109 বার

প্রকাশিত: March 1, 2017 | 12:10 AM

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো কংগ্রেসে ভাষণ দিলেন। শুরুতেই তিনি কংগ্রেসে ওষুধের দাম কমানোর প্রতি আহবান জানান ট্রাম্প। প্রায় ৬০ মিনিট ৮ সেকেন্ড বক্তৃতা দিয়েছেন ট্রাম্প। এটি কংগ্রেসে কয়েক দশকের মধ্যে দীর্ঘ বক্তৃতা। এর আগে তার উত্তরসূরি বিল ক্লিনটন প্রথম কংগ্রেসে প্রেসিডেন্সিয়াল প্রথম ভাষণ দিয়েছিলেন ৬০ মিনিট ৬ সেকেন্ড। মাত্র দুই সেকেন্ডের ব্যবধানে এখন প্রথম দীর্ঘ বক্তৃতার অধিকারী ট্রাম্প।

প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম কংগ্রেসের বক্তৃতায় ‘অযোক্তিক তর্ক’ ও ‘ ছোট চিন্তা’ বাদ দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কংগ্রেসের সব সদস্য ও দেশের মানুষকে আহবান জানান। আমেরিকাকে গতিশীল করতে স্বপ্নকে বড় করার আহবান জানান ট্রাম্প। তিনি সীমান্ত নিরাপত্তা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। অবৈধ অভিবাসী ইস্যুতে নিন্দা জানিয়েছেন। প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রে তৈরি জিনিসপত্র কিনতে ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাজে নিয়োগ দিতে। এর মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রকে পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন। তবে একটি বিষয়ে সতর্কতা উচ্চারণ করেছেন। তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের মিত্রদেরও অবশ্যই ন্যায্য অর্থনৈতিক প্রতিশ্রুতি পূরণ করতে হবে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র দূঢ়তার সঙ্গে ন্যাটোকে সমর্থন করে। কিন্তু এক্ষেত্রে ন্যাটোর সদস্যদেরকে অবশ্যই আর্থিক বিষয়টি বাধ্যতামুলকভাবে পূরণ করতে হবে। তিনি কংগ্রেসের প্রতি আহ্বান জানান ওবামাকেয়ার বাতিল করে এর পরিবর্তে অন্য কিছু চালু করতে। মধ্যবিত্তের জন্য বিশাল অংকের আয়কর কমিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। অবকাঠামো খাতে এক লাখ কোটি ডলার তহবিল পাস করানোর আহ্বান জানান কংগ্রেসের প্রতি। তিনি যখন ইসলামিক স্টেট (আইএস)-এর বিরুদ্ধে বক্তব্য রাখেন তখন মুর্হুর্মূহু করতালিতে মুখরিত হয় কংগ্রেস। দৃঢ়তার সঙ্গে ‘এ গ্রহ থেকে মুখোশধারী এসব শত্রুকে ধ্বংস’ করে দেয়ার প্রত্যয় ঘোষণা করেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প এদিন রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলের প্রতি আহ্বান জানান যুক্তরাষ্ট্রের স্বার্থে ঐক্যবদ্ধ হতে। কংগ্রেসে মুহুর্মূহু করতালি পড়লেও ডেমোক্রেটদের অনেক সময়ই দেখা গেছে নির্বিকার। তারা হাততালি দিয়েছেন খুব কমই। আবার ট্রাম্পের বক্তব্যের সময় তাদের কাউকে কাউকে প্রকাশ্যে হাসতে দেখা গেছে। বার বার টেলিভিশনের ক্যামেরা ঘুরে যাচ্ছিল ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্সের দিকে, প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসির দিকে। তাতে তাদের এমন দৃশ্য ফুটে উঠেছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণ দেয়ার সময় কংগ্রেসে উপস্থিত ছিলেন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। তার স্বামী বক্তব্য রাখার অনেকটা আগেই তিনি হলে গিয়ে উপস্থিত হন। গ্যালারিতে গিয়ে বসেন ক্যালিফোর্নিয়ার তিনজন অধিবাসীর সঙ্গে। ওই তিনজনের প্রিয়জনকে যুক্তরাষ্ট্রে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। ওদিকে ওবামাকেয়ার বাতিলে ট্রাম্পের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ডেমোক্রেটরা।

 

ট্রাম্প তার বক্তৃতায় ইয়েমেনে অভিযান চালানো মার্কিন নৌ বাহিনীর কর্মকর্তা রায়ান ওয়েন্স বিধবা স্ত্রীকে সম্মান জানান। এ সময় ট্রাম্প বলেন, রায়ান তার বন্ধুর জন্য, তার দেশের জন্য ও আমাদের স্বাধীনতার জন্য জীবন উৎস্বর্গ করেছেন। আমরা তাকে কখনোই ভুলবো না। প্রেসিডেন্ট ট্রাম্প যখন রায়ান ওয়েনসের প্রতি শ্রদ্ধা, শোক প্রকাশ করছিলেন তখন কান্নায় ভেঙে পড়েন ক্যারিন ওয়েনস। ট্রাম্প যখন বলতে থাকেন, স্বর্গে ঠাঁই পেয়েছেন রায়ানস, তখন অঝোরে কাঁদেন ক্যারিন। তার গ- গড়িয়ে পড়তে থাকে অশ্রু। দু’হাতে তিনি চিবুক থেকে তা মুছে নিচ্ছিলেন। তার পাশে তখন দন্ডায়মান ট্রাম্পকন্যা ইভানকা ট্রাম্প তাকে সান্তনা দিচ্ছিলেন। এ সময় কংগ্রেসে এক আবেগঘন দৃশ্যের অবতারণা হয়। 

ট্রাম্প আরো বলেন, রায়ান খুবই সফল অভিযান পরিচালনা করেছেন বলে প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস আমাকে জানিয়েছেন। এ সময় কংগ্রেসে উপস্থিত সবাই করতালি ও জয়ধ্বনী দিয়ে নিহতের বিধবাকে স্ত্রীকে সম্মান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV