Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

তিন বিয়ের পরও সংসার পাতা হলো না নিউইয়র্কের আসলামের

অনলাইন ডেস্ক পঠিত: 168 বার

প্রকাশিত: March 1, 2017 | 8:00 AM

এনআরবি নিউজ, নিউইয়র্ক : সংসার পাতা হলো না প্রবাসী মোহাম্মদ আসলামের (৫২)। নিউইয়র্ক সিটির ম্যানহাটানে মূলধারার একটি বিজ্ঞাপণী সংস্থায় কাজ করেন। ব্যাচেলর লাইফ ছেড়ে সংসারী হতে চেয়েছিলেন। প্রথমে ১৯৯৬ এবং দ্বিতীয় বার ১৯৯৯ সালে বাংলাদেশে গিয়ে বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। স্বপ্ন ছিল স্ত্রীকে ইমিগ্র্যান্ট করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার। কিন্তু তা চুরমার হয়ে গেছে। উভয় স্ত্রীই মোটা অংকের স্বর্ণালংকারসহ নগদ অর্থ নিয়ে ছিটকে পড়েছে। তবুও হাল ছাড়েননি। ২০১৫ সালে এক প্রবাসীর মধ্যস্থতায় খুলনার আয়শা বেগম নীলা নামক এক মহিলাকে বিয়ে করেন। তার ২০ বছর বয়েসী এক পুত্রও রয়েছে। উভয়কে স্পন্সর করেন। নতুন করে স্বপ্ন দেখার মধ্যেই ঢাকার রায়ের বাজারে একটি এপার্টমেন্ট ভাড়া করেন সর্বশেষ এই স্ত্রীর জন্যে। গত দু’বছরে অন্তত: ৪ বার বাংলাদেশে যান আসলাম। সবকিছু ঠিকঠাক মতই চলছিল। গত বছরের ১৯ অক্টোবর ঢাকাস্থ মার্কিন কন্স্যুলেটে স্ত্রী-পুত্রের ইন্টারভিউ হয়। এরপর আরো কিছু ডক্যুমেন্টের প্রয়োজনে তা ঝুলে রয়েছে। এমনি অবস্থায় নীলা ব্যবসার নামে ২০ লাখ টাকা চান।

আসলাম তাকে জানান, ব্যবসার প্রয়োজন নেই। আমি কন্স্যুলেটের চাহিদা অনুযায়ী ডক্যুমেন্ট সাবমিট করলেই ভিসা ইস্যু করবে। নিউইয়র্কে গেলেই সবকিছু সমাধা হয়ে যাবে। সে অনুযায়ী, গত ৯ জানুয়ারি সকালে ঢাকায় যান আসলাম। রাত ১১টায় রায়ের বাজারের ঐ বাসায় উঠার পরই সবকিছু উলোটপালোট মনে হয়। এক পর্যায়ে তার লাগেজের তালা ভেঙ্গে নগদ ১০ হাজার ডলারের দুটি বান্ডিল চুরি করা হয়। আরো কিছু দরকারি জিনিষ ছিল, সেগুলোও সরিয়ে ফেলে নীলা। আসলাম ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে পড়েন। এক পর্যায়ে তাকে ছোট্ট একটি কক্ষে আটকে রাখা হয়। সকালে নীলার আত্মীয়-স্বজনরা এসে ২০ লাখ টাকা দাবি করেন। আসলাম গত সপ্তাহে এ প্রতিনিধিকে আরো জানান, ‘টাকা দিতে অস্বীকার করলে ওরা পুলিশ ডাকার হুমকি দেয়। হাজারিবাগ থানার দুই অফিসার এসে উল্টো আমাকেই অভিযুক্ত করে যে, আমি নাকি মদ পান করেছি। আমার কাছে নাকি হেরোইন আছে ইত্যাদি।’ আসলাম উল্লেখ করেন, ‘এর আগের দিনই ওরা আমার বিরুদ্ধে থানায় জিডি করে রেখেছিল। পুলিশকে আমি পাসপোর্ট প্রদর্শন করে জানাই যে, ঢাকায় এলাম গতরাতে। তাহলে কীভাবে ৭ দিন যাবত আমি মদ আর হেরোইনে আসক্ত হয়ে রয়েছি।’ ঘন্টা দুয়েক পুলিশের সাথে তর্ক-বিতর্কের পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বোধোদয় ঘটে। তারা আমাকে জানান যে, ‘আমি কেন ওদের খপ্পরে পড়েছি।’

আসলাম বলেন, অবশেষে আমি রাত ১০টায় পুলিশের সামনেই কাজী ডেকে তালাক দিতে বাধ্য হই এই নীলাকেও। বিয়ের সময় তাকে ১২ ভরি স্বর্ণও দিয়েছিলাম। দেন মোহরের ৩ লাখ টাকা পরিশোধ করেছি বিয়ের সময়েই। সবকিছুর দাবি ছেড়ে দিয়ে থানা থেকে পুলিশের সহায়তায় পান্থপথে এসে চট্টগ্রামের কোচে উঠে পড়ি। ওরা সে সময় আমাকে ৩ হাজার টাকা দেয় চট্টগ্রামে যাবার জন্যে। মো. আসলাম ব্যক্তিগতভাবে ধর্মভীরু। জ্ঞানত: কোন অন্যায়-অপকর্মে জড়িত হয়েছেন বলে বিশ্বাস করেন না। এতদসত্তে¦ও কেন বারবার এমন পরিস্থিতির শিকার হচ্ছেন তা বুঝতে পারছেন না আসলাম। তিনি বলেন, ‘আল্লাহ ওদের হেদায়েত করুক।’

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV