Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নবাবগঞ্জ এসোসিয়েশন অব ইউএসএ’র নতুন কমিটি

অনলাইন ডেস্ক পঠিত: 84 বার

প্রকাশিত: March 3, 2017 | 12:31 AM

নিউইয়র্ক : জ্যাকসন হাইটস-এর পালকি পার্টি হলে গত ২৬ শে ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় নবাবগঞ্জবাসীদের স্বতঃস্ফুর্ত উপস্থিতিতে পারস্পরিক সম্প্রীতি, আস্থা ও শ্রদ্ধাবোধের একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন “নবাবগঞ্জ এসোসিয়েশন অব ইউএসএ ইনক্” এর পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ ২০১৭-২০১৮ কমিটি গঠন করা হয়। সাধারণ সভার শুরুতে ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ পরবর্তী আলোচনা সভায় বিগত কমিটির সভাপতি সোয়েব হোসেন খাঁন প্রবাসী সকল নবাবগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিগত কমিটি বিলুপ্ত ঘোষণার পূর্বে উপস্থিত নবাবগঞ্জবাসীদের প্রত্যক্ষ ভোটে নবাবগঞ্জ উপজেলার পরিছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব মমতাজ উদ্দিন আহমেদকে প্রধান করে ১৫ সদস্যের একটি সিলেকশন কমিটি গঠন করেন।

সিলেকশন কমিটির সদস্যরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিগত কমিটির দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন কর্মকর্তার কার্যক্রম যাচাই করে সেই সাথে উদিয়মান নতুন নেতৃত্বের সমন্বয়ে মনিরুজ্জামান ভুইয়া বিল্লালকে সভাপতি এবং সাইফুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৪৫সদস্য বিশিষ্ট একটি গতিশীল, কার্যকর ও প্রতিশ্রুতিশীল নবাবগঞ্জ এসোসিয়েশন অব ইউএসএ ইনক এর ২০১৭-২০১৮-এর কার্যকরী পরিষদ নির্বাচিত করেন।নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে যুক্তরাষ্ট্রে বসবাসরত সকল নবাবগঞ্জবাসীদের পূর্ণ সহযোগিতা কামনা করেন। নিউইয়র্ক বাংলাদেশী কমিউনিটিতে নবাবগঞ্জ এসোসিয়েশন এবং নবাবগঞ্জবাসীদের ভাবমূর্তি উজ্জল করতে সংগঠনের সকলকে সাথে নিয়ে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সেই সাথে সাবেক সভাপতি জনাব সোয়েব হোসেন খাঁন ও সিনিয়র সহ-সভাপতি জনাব হাজী শহিদুল ইসলাম এর সহযোগিতামূলক কর্মকান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে পৃষ্টপোষকতার জন্য হাডসন মটরস, ইউনাইটেড মটরস ও নুর অটোস এর কর্ণধারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অভিভাবকদের মধ্যে থেকে মমতাজ উদ্দিন আহমেদ, হাজী শহিদুল ইসলাম, ছাত্রনেতা বুলবুল ভূইয়া, ডাঃ সাহারা বেগম, এম, এ, ইউসুফ ভূইয়া দিকনির্দেশনামূলক বক্তব্যে নতুন কমিটিকে পূর্ণ সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের বিশেষ অনুরোধে সম্পা হক ও হারিংটন ফিলিপ্স লিটন সংগীত পরিবেশন করেন। রাতের খাবার আপ্যায়নের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্রাস্টি বোর্ডঃ ১। সোয়েব হোসেন খাঁন, ২। মোঃ সাঈদুর রহমান (সাবেক কর্মকর্তা, সচিবালয় ), ৩। কারভার্ট গমেজ (সাবেক কর্মকর্তা, সোনারগাঁও হোটেল), ৪। গোলাম আলী ভূইয়া (সাবেক, এজিএম, সোনালী ব্যাংক লিঃ), ৫। এম,এ, ইউসুফ ভূইয়া (এক্স অনার স্টুডেন্ট অব ঢাকা ইউনিভার্সিটি), ৬। মোহাম্মদ আজাদ হোসেন (ব্যবসায়ী), ৭। সামসুদ্দিন আহমেদ ভেন্ডার।
উপদেষ্টা পরিষদ:১। প্রধান উপদেষ্টা: মমতাজ উদ্দিন আহমেদ (বীর মুক্তিযোদ্ধা), ২। হাজী শহিদুল ইসলাম (বীর মুক্তিযোদ্ধা), ৩। প্রফেসর আনোয়ার খাঁন (অধ্যাপক, ঢাকা কলেজ), ৪। লুৎফর রহমান (বিশিষ্ট মুক্তিযোদ্ধা), ৫। বুলবুল ভূইয়া (সাবেক ছাত্রনেতা), ৬। আজাদ রহমান (শিল্পপতি), ৭। মোঃ জিল্লুর রহমান, ৮। ডাঃ শাহারা বেগম, ৯। মোজাম্মেল হক।

কার্যকরি পরিষদ:সভাপতি: মনিরুজ্জামান ভূইয়া বিল্লাল, সিনিয়র সহ সভাপতি: গোলাম এন হায়দার মুকুট, সহ-সভাপতিদ্বয় : ১। মোহাম্মদ খালিদ আহমেদ বাবু, ২।মোহাম্মদ ইউসুফ বিজু, ৩। ডেনিয়াল জুগেস গমেজ, ৪। কাউসার আহমেদ মজুমদার, ৫। আব্দুর রশিদ বাবু, ৬। মহসিন চৌধুরী, ৭। গিয়াস উদ্দিন আহমেদ, ৮। মজিবর রহমান, সাধারণ সম্পাদক: সাইফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক: আব্দুল করিম, সহ সাধারণ সম্পাদক: মনির জামান মিঠু, সহ সাধারণ সম্পাদক: মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সহ সাধারণ সম্পাদক: নূর আমিন (মিজান), সাংগঠিনক সম্পাদক: মাহবুব আহমেদ তাহসিন, সহ-সাংগঠিনক সম্পাদক: গোলাম জেড হায়দার মুনিফ, কোষাধক্য: মোহাম্মদ ইসহাক মিয়া, প্রচার সম্পাদক : রুমান হোসেন, সহ প্রচার সম্পাদক: সুব্রত শীল, আপ্যায়ণ সম্পাদক: মোহাম্মদ উল্লাহ ফরহাদ, সহ-আপ্যায়ণ সম্পাদক: নুরু উদ্দিন বেপারী, ক্রীড়া সম্পাদক: সাইফুল চৌধুরী বেনজির, সহ-ক্রীড়া সম্পাদক: শহিদুল ইসলাম, সাহিত্য সম্পাদক: তাজুল ইসলাম, সহ সাহিত্য সম্পাদক: শারমিন আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক: সম্পা হক, সহ সাংস্কৃতিক সম্পাদক: হারিংটন ফিলপস লিটন, মহিলা বিষয়ক সম্পাদক: শায়লা আহমেদ, সহ মহিলা বিষয়ক সম্পাদক:শামীম হাসেম

কার্যকরি সদস্য: ১। ভুলু ভূইয়া, ২। মোহাম্মদ নজরুল ইসলাম, ৩। দেওয়ান মোহাম্মদ কাউসার, ৪। দিলিপ দাস শাহ, ৫। এহতেশাম হায়াৎ, ৬। মোহাম্মদ লাভলু মিয়া, ৭। জাকির আহমেদ হূমায়ুন, ৮। কাজী শাহাব উদ্দিন খোকা, ৯। মোহাম্মদ শরিফুল ইসলাম, ১০। ফজর আলী, ১১। মোয়াজ্জেম হোসেন, ১২। আরিফ হোসেন সাইলু, ১৩। মল্লিক আশফাকুল দূর্বার, ১৪। রাশেদুল ইসলাম রাজু, ১৫। মোঃ নাহিদ হোসেন।

স্টেট কো অর্ডিনেটর: ১। মোহাম্মদ মূসা মিয়া (নেভাদা), ২। নেছার আহমেদ(ভার্জিনিয়া), ৩। উত্তম কুমার দে (ফ্লোরিডা), ৪। মারুফ আহমেদ পলাশ (ম্যারিল্যান্ড), ৫। মেসবাহ উদ্দিন রাসেল (মিশিগান), ৬। মোছাম্মৎ সুধা আক্তার (টেক্সাস), ৭। সাগর খাঁন (ক্যালিফর্নিয়া)।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV