মিশিগানে বাংলা কমেডি ক্লাবের জমজমাট যাত্রা
সাইফুল আজম সিদ্দিকী, মিশিগান থেকেঃ যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলা কমেডি ক্লাবের যাত্রা শুরু। মিশিগান অঙ্গরাজ্যের রচেস্টার শহরে স্থানীয় বাংলদেশিদের নিয়ে এ সংগঠন। উদ্বোধনী সন্ধ্যায় প্রায় অর্ধ শতাধিক বাংলা ভাষাভাষীদের উপস্থিতিতে এ আয়োজন ছিল বেশ জমজমাট। সংগঠনটি নিয়মতভাবে কমেডি শো করার আশাবাদ ব্যাক্ত করে। এ বছরের মাঝামাঝি সময়ে বড় পরিসরে কমেডি নাইট করার জন্য বাংলাদেশের স্ট্যান্ড আপ কমেডির সেলিব্রাটি নাভিদ মাহমুদের উপস্থিতি নিশ্চিত করেছেন। ‘কমেডি নাইট উইথ নাভিদ মাহমুদ’ এর বিস্তারত পরবর্তীতে জানানো হবে বলে জানান। উদ্বোধনী এ আয়োজনে সংগঠনের প্রধান উদ্দ্যক্তা রাহাত খান স্বাগত বক্তব্য দেন, সংগঠনের ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানটি শুরুতে একে একে রসিক বাংলার সব মজার কৌতুক নিয়ে হাজির হন অনন্ত সাইফ, জাফরি আল কাদরী , আবু আশরাফ, সৈয়দ আশফাক রব, আব্দুল মতিন, শামিম শহীদ, মাহমুদুল খান আপেল, আমিন শরফুজ্জামান (পুলক) এবং সব শেষে রাহাত খান।বাংলাদেশিদের কাছে কৌতুকের এ এক নতুন আইডিয়া। ছিল উৎসবের আমেজ। দল বেঁধে বন্ধু পরিজন নিয়ে অনুষ্ঠানস্থলে পরিবার গুলো হাজির সন্ধ্যা নামতেই। ছোট খাট সব খুনসুটিতে জমে উঠে এ আয়োজন। ব্যস্ত জীবনের সকল চাপ এক পাশে রেখে গলা ছেড়ে হাসতে এ আয়োজন ছিল বেশ সফল। অনুষ্ঠানে মহিলাদের উল্লেখযোগ্য উপস্থিতি থাকলেও কেউ কৌতুক উপস্থাপন করননি। আয়োজকরা আশা করেন ভবিষ্যতে মহিলা দর্শকের পাশাপাশি তাদের পারফরমান্স ও করতে দেখা যাবে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ