Saturday, 31 October 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ৭ ও ২৬ মার্চ পালন করবে

অনলাইন ডেস্ক পঠিত: 63 বার

প্রকাশিত: March 3, 2017 | 10:19 AM

নিউইয়র্ক: ৭১–এর এ দিনে স্বাধীন বাংলাদেশের স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার সোহরাওয়ার্দী ময়দানে তার ঐতিহাসিক ভাষণে বলেছিল ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ দিবসটি বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসে এক অনন্য স্মরণীয় দিন। বাংলা অক্ষর

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ঐতিহাসিক ৭ মার্চ পালন করবে আগামী শনিবার ১১ মার্চ সন্ধ্যা ৮ টায় জ্যাকসন হাইটস চাইনিজ পালকি পার্টি সেন্টারে প্রতিবেদকে এ সংবাদটি জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।

৭ মার্চ উপলক্ষে এই আলোচনা সভাটি যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য সংগঠনের সকল শাখাসহ সহযোগী ও অঙ্গসংগঠনের নেতা–কর্মী ও সমর্থকদের ও সকল মিডিয়া কর্মীদের উপস্হিত থাকার জন্যে আহবান জানিয়েছেন।

আহবনে যুক্তরাষ্ট্র আওয়ামি লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ বসরাত আলী ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।

৪৭তম মহান সবাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। ২৬ মার্চ, বাংলাদেশের ৪৭তম মহান স্বাধীনতা ও লাখো শহীদের রক্তে রঞ্জিত জাতীয় দিবস। ২৬র্মাচ বাংলাদেশের ইতিহাসে এক রক্তাক্ত আনন্দের নাম। ২৬ মার্চ বিশ্বের বুকে লাল সবুজের পতাকা ওড়ানোর দিন। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানী হানাদার বাহিনী ঘুমন্ত নিরস্ত্র বাঙালির ওপর আধুনিক যুদ্ধাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। বাঙালির স্বাধীকার আন্দোলন, এমনকি জাতীয় নির্বাচনের ফলাফলে প্রাপ্ত আইনসঙ্গত অধিকারকেও রক্তের বন্যায় ডুবিয়ে দিতে পাকিস্তানী হানাদার বাহিনী শুরু করেছিল সারাদেশে গণহত্যা। সেইরাতে হানাদাররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, ইকবাল হল, রোকেয়া হল, শিক্ষকদের বাসা, পিলখানার ইপিআর সদরদপ্তর, রাজারবাগ পুলিশ লাইনে একযোগে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে হত্যা করে অগণিত নিরস্ত্র দেশপ্রেমিক ও দেশের শ্রেষ্ঠ সন্তানদের। ২৫ মার্চ রাতেই পুলিশ, ইপিআর ও সেনাবাহিনীর বাঙালি সদস্যরা শুরু করে প্রতিরোধ যুদ্ধ, সঙ্গে যোগ দেয় সাধারণ মানুষ। মহান সেই স্বাধীনতা ও জাতীয় দিবেসে অগনিত শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের জানাই গভীর শ্রদ্ধা ও আন্তরিক অভিনন্দন।

আগামী ২৬ মার্চ রবিবার কুইন্স প্যালেসে স্বাধীনতা দিবস পালন করবে

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ বসরাত আলী ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন আসন্ন মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করবো। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠন ও সকল স্তরের সমর্থক ও শুভাকাংখীদের আগামী ২৬ শে মার্চ রোববার সন্ধ্যাঁ ৬ টায় কুইন্স প্যালেসে (৩৭–১১, ৫৭ ষ্ট্রীট নিউ ইর্য়ক ১১৩৭৭) উপস্থিত থাকতে অনুরোধ করেছেন। এছাড়াও নিউইর্য়কসহ সব ষ্টেটে স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার আহবান জানিয়েছেন।

আহবানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ বসরাত আলী ১৩৪৭ ৪০৫ ৪৭৯০, ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ১৩৪৭ ৫৫৩ ৬১৬৩।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ