Saturday, 31 October 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

ড. মোমেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সভাপতি নির্বাচিত

অনলাইন ডেস্ক পঠিত: 117 বার

প্রকাশিত: March 5, 2017 | 11:40 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: সাবেক কূটনীতিক ড. এ কে আবদুল মোমেন আগামী তিন বছরের জন্য চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি নির্বাচিত হয়েছেন। গত শনিবার সিএসইর পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে নতুন সভাপতি নির্বাচিত করা হয়। এর আগে অর্থমন্ত্রীর ভাই ড. এ কে আবদুল মোমেনকে সিএসইর স্বতন্ত্র পরিচালক হিসেবে অনুমোদন দেয় পূঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা আলাদা করা (ডিমিউচুয়ালাইজেশন) সংক্রান্ত আইন অনুযায়ী, স্বতন্ত্র পরিচালকদের মধ্য থেকে স্টক এক্সচেঞ্জের সভাপতি করার বাধ্যবাধকতা রয়েছে। সেই অনুযায়ী, সিএসইর সাত স্বতন্ত্র পরিচালকের মধ্য থেকে সভাপতি নির্বাচিত করা হয়। ড. এ কে মোমেন কিছুদিন আগে সিএসইর ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর মনোনীত হয়েছিলেন। 

ড. এ কে আবদুল মোমেন ১৯৪৭ সালে সিলেটে জন্মগ্রহন করেন। ড. মোমেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনিতিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোওর ডিগ্রি অর্জন করেন। দীর্ঘদিন সরকারের বিভিন্ন দায়িত্বশীল পদে চাকরি করে ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতি সংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেন। ড. মোমেন সুনামের সাথে তার দায়িত্ব পালন করেছিলেন। ড. একে আবদুল মোমেন, জাতিসংঘে বাংলাদেশের সম্মান ও মর্যাদা বাড়িয়েছিলেন। সর্বশেষ, মালীতে শান্তি–মিশনে যোগ দিচ্ছেন ১৪৫০ জন বাংলাদেশী। জাতিসংঘের বিভিন্ন অভ্যন্তরীণ নির্বাচনে বাংলাদেশের প্রতিনিধিত্ব বেড়েছে ও বিজয়ী হচ্ছে। ৭ বছর আগেও জাতিসংঘে বাংলাদেশ এমন সম্মানজনক আসনে ছিল না। বাংলাদেশ দরিদ্র দেশ হয়েও এমডিজি অর্জনে এগিয়ে যাচ্ছে , বাংলাদেশ অর্থনৈতিক অগ্রগতিতে মডেল দেশে পরিণত হয়েছে। বাংলাদেশে সরকারী বেসরকারী সংস্থাগুলো এমডিজি বা সহস্ত্রাব্দের লক্ষ্যমাত্রা অর্জনে এক যোগে কাজ করছে।

 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ