মানিকগঞ্জ সোসাইটি ইউএসএ’র নতুন কমিটির সভাপতি কায়সার সম্পাদক রীনা
নিউইয়র্ক: মানিকগঞ্জ সোসাইটির ইউএসএ ইনক’র নতুন কমিটি গঠণ করা হয়েছে। গত ৩ মার্চ শুত্রুবার জ্যাকসন হাইটসের টক অফ দা টাউনে কার্যকরী কমিটির সভায় নতুন কমিটি গঠণ করা হয়। ২০১৭ সেশনে নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান কায়সার, সাধারণ সম্পাদক জিনাত রেহেনা রীনা। এর পূর্বে সাধারণ সভা বিদায়ী সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ এস এম জুয়াহেরুর রহমান জুয়েল, নির্বাচন পরিচালানা করেন প্রধান নির্বাচন কমিশনার আবু সাঈদ। অনুষ্ঠান পরিচালনা করেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আব্দুল বারেক। প্রবাসী মানিকগঞ্জবাসীর কল্যাণে সোসাইটিকে গতিশীল রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি আদিল মোহাম্মদ, আলী আজগর খান, মো: মোখলেছুর রহমান, মঞ্জুরুল হাসান (মিনু), আশ্রাফ আলী খান, দেওয়ান আব্দুর রউফ, আতাউর রহমান (এমএসসি)সহ আরো অনেকে। উল্লেখ্য, সোসাইটির গঠণতন্ত্র অনুসারে প্রতি বছরের মার্চ মাসের প্রথম শুত্রুবার নতুন কমিটি গঠণ করা হয়। অনুষ্ঠানের শেষে নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে সদ্য বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক গত বছরের সকল হিসাব পত্র বুঝিয়ে দেন। অনুষ্ঠানের শুরুতে সোসাইটির সদ্য বিদায়ী সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল আউয়ালের পিতা মোহাম্মদ দীন ইসলাম যুক্তরাষ্ট্রে আগমনে সংগঠনরে পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয়।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ