নিউইয়র্কে প্রথম প্রভাতী বাংলা বর্ষবরণ ১৫ই এপ্রিল
নিউইয়র্ক : সাংস্কৃতিক সংগঠন “আনন্দধ্বনি” নিউইয়র্কে এই প্রথমবারের মত প্রভাতের প্রথম প্রহরে বাংলা নববর্ষ’১৪২৪ উদযাপনের উদ্যোগ নিয়েছে আগামী ১৫ই এপ্রিল, ২০১৭, শনিবার। এই কাজটি সুচারু ভাবে সম্পন্ন করা সহজ নয়, মধ্য এপ্রিলের শীতের ভোরে দর্শকদের অনুষ্ঠান মঞ্চে সমবেত করা একটি প্রায়-অসম্ভব কাজ। তা সত্বেও এই উদ্যোগটি আমরা গ্রহণ করেছি। কুইন্স প্যালেস (37-11 57th St; New York, New York 11377 ), শনিবার, ১৫ই এপ্রিল ২০১৭ । সময়: ৭:৩০ মিনিট ।
বাংলাদেশে এই দিনটি উদযাপনের জন্য আমরা বরাবর অতি প্রত্যুষে, ভোরের প্রথম আলো সম্ভাষণ জানানোর আগেই, রমনার বটমূলে সমবেত হয়েছি। আমরা সেই ঐতিহ্যটি ফিরিয়ে আনতে চাই, প্রত্যুষে নববর্ষ উদযাপনের সেই আনন্দ, আগ্রহ ও প্রত্যাশার অভিজ্ঞতা কিছুটা হলেও প্রবাসী বাঙ্গালিদের মনে আমরা সঞ্চারিত করতে চাই।
এই কঠিন কাজটি আমরা একা সম্পন্ন করতে পারব না। কিন্তু সবাই হাত লাগালে কোন কাজই দুঃসাধ্য নয়। আপনাদের সাহায্য ও সমর্থনে এই শহরে আমরা রবীন্দ্রনাথের নাটকের গান পরিবেশন করেছি, কবি শহীদ কাদরীর প্রিয় গান ও কবিতা-ভিত্তিক বিশেষ অনুষ্ঠান করেছি, সঙ্গীতগুরু মুত্তালিব বিশ্বাসের প্রতি সম্মাননা জানিয়ে তিন ঘন্টার ওপর সঙ্গীতায়োজন করেছি। আয়োজন করেছি শ্রীকান্ত আচার্য্য ও জয়তী চক্রবর্তীর একক সংগীত অনুষ্ঠান এই নিউইয়র্কে ।
আমাদের বিশ্বাস, আপনাদের পাশে পেলে আগামী বাংলা নববর্ষ উদযাপনের এই সাহসী উদ্যোগটি ব্যর্থ হবে না। ইতিপূর্বে আনন্দধ্বনির সকল আয়োজনে আপনাদের সাথে পেয়েছি, আগামীতেও পাব, এই বিশ্বাস আমাদের আছে। সাংষ্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী খাবার আপ্যায়ন।
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর