Saturday, 31 October 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 31 বার

প্রকাশিত: March 8, 2017 | 8:40 AM

নিউইয়র্ক : জ্যাকসন হাইটস্ খাবার বাড়ী চাইনিজ রেষ্টুরেন্টে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়। ৭ই মার্চের এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবু। সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক শিবলী সাদিক শিবলু, ক্রীড়া সম্পাদক আশ্রাফ আলী খান লিটন, নোয়খালী আওয়ামী নেতা শাহ আলম (বাবুল মেম্বার), চট্টগ্রাম সিবিএ নেতা গোলাম মর্তুজা, যুবলীগ নেতা নান্টু মিঞা সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুুরী তার বক্তব্যে ৭ই মার্চের চেতনায় উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুর আজীবনের লালিত স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একযোগে কাজ করার আহ্বান জানান। সভায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবু তার বক্তব্যে ৭ই মার্চ কে নিয়ে ইদানিং বিএনপি-জামাতের অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ