Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

ওয়াশিংটন ডিসিতে গিয়ে সহকর্মীদের সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলব : কংগ্রেসম্যান ক্রাউলি

অনলাইন ডেস্ক পঠিত: 21 বার

প্রকাশিত: March 8, 2017 | 5:27 PM

নিউইয়র্ক : মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাসের প্রতিষ্ঠাতা চেয়ার এবং ডেমোক্র্যাটিক ককাসের চেয়ারম্যান কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলি বলেছেন, ‘ট্রাম্প দুনিয়ায় সবকিছু উলোটপালোট হওয়ার উপক্রম হয়েছে। কোথাও স্বস্তি নেই। সর্বশেষ ৬ মুসলিম রাষ্ট্রের ব্যাপারে যে নির্দেশ জারি হয়েছে, সেটিও যুক্তরাষ্ট্রের নীতি-নৈতিকতার সঙ্গে মানায় না। এভাবেই এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতির উদ্ভব হয়েছে। আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্রকে এক ঘরে করার মতো কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে। ’ সোমবার কুইন্সে কংগ্রেসম্যানের ডিস্ট্রিক্ট অফিসে বাংলাদেশি-আমেরিকানদের একটি প্রতিনিধিদলের কাছে তিনি এ কথা বলেন। খবর এনআরবির।
প্রতিনিধি দলটি কংগ্রেসম্যানের কাছে রোহিঙ্গাদের মানবাধিকার সুরক্ষায় যুক্তরাষ্ট্রের সহায়তা চাইতে গিয়েছিলেন। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন কর্মকাণ্ড ও পদক্ষেপের পরিপ্রেক্ষিতে সারা বিশ্বে সৃষ্ট টালমাটাল অবস্থায় বিশেষ কোনো ইস্যুতে কেউই মনোযোগী হতে পারছেন না বলে উল্লেখ করেন ক্রাউলি। তিনি বলেন, ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা তহবিল কমানো হয়েছে ৪০ শতাংশ। এর ফলে বাংলাদেশ এত দিন যে সহায়তা পেয়েছে তাও হ্রাস পাবে। তাই আগের মতো কোনো কিছুই অব্যাহত রাখা সম্ভব হবে বলে কেউই মনে করছেন না। ক্রাউলি বলেন, ‘ওয়াশিংটন ডিসিতে গিয়ে সহকর্মীদের সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলব। বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনার দাবি রাখে। ’ প্রতিনিধি দলের পক্ষ থেকে ক্রাউলিকে অবহিত করা হয় যে, মিয়ানমারের সামরিক জান্তার বর্বরোচিত আচরণে রোহিঙ্গারা অতিষ্ঠ। প্রাণ বাঁচাতে তারা নিকট প্রতিবেশী বাংলাদেশে ঢুকে পড়েছেন। কিন্তু বাংলাদেশের তো সে সামর্থ্য নেই এতগুলো রোহিঙ্গার থাকা-খাওয়ার ব্যবস্থা নেওয়ার। এ অবস্থায় রোহিঙ্গারা যাতে নিজ দেশে ফিরে নিরাপদে জীবন যাপন করতে পারেন, সে উদ্যোগ গ্রহণ করতে যুক্তরাষ্ট্রের বলিষ্ঠ নেতৃত্বের প্রয়োজন। প্রতিনিধি দলে ছিলেন ডেমোক্র্যাট মোহাম্মদ আমিনুল্লাহ্্, কমিউনিটি লিডার ডা. মোহাম্মদ  বিল্লাহ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মোহাম্মদ হাসানুজ্জামান হাসান ও মুশফিক শ্যাম বিল্লাহ।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV