বাংলাদেশ-আমেরিকান কার ও লিমোজিন এসোসিয়েশন’র অভিষেক ১২ই এপ্রিল, উদ্যাপন কমিটি গঠন
নিউইয়র্ক : এষ্টোরিয়াস্থ বৈশাখী রেষ্টুরেন্টে গত ৫ই মার্চ সোমবার বাংলাদেশ-আমেরিকান কার ও লিমোজিন এসোসিয়েশন-এর এক জরুরী সভা কার্যকরি কমিটি ও উপদেষ্টামন্ডলীর সমন্বয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ নওশেদ হোসেন এবং সভা পরিচালনা করে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন তোফাজ্জল হোসেন (সাবেক সভাপতি), আবু রব বাবুল (সাবেক সভাপতি), শমসের আলী (সাবেক সভাপতি), মীর রেজাউল হক রেজা, শাহজাহান নজরুল, সবুর হোসেন জাহাঙ্গীর (প্রধান উদ্যোক্তা), ফেরদৌস ওয়াহিদ (সাবেক সভাপতি), আশরাফুল আলম (সাবেক সভাপতি), আব্দুল মজিদ গাজী, শামছুল হক (শ্যাম), মোঃ এইচ ইসলাম মিল্টন, পারভেজ আলম, কাজল ইসলাম কাজল, মৃদুল হোসনে রতন, মাহমুদ ফারুকী, আনোয়ার চৌধুরী, আহমেদ ভূইয়া সাফী, তুষার আহমেদ, আহমেদ কবীর টমাস, সোলাইমান হোসেন, সাইফুল ইসলাম সামি, নাসির খান, মোহাম্মদ শাহ, মজিবুর রহমান, নাছিম হাওলাদার, নজরুল ইসলাম, এ.কে.এম. রশিদ, মোস্তফা জামান শামীম, আব্দুল করিম, কামাল হোসাইন প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১২ই এপ্রিল বুধবার উডসাইডস্থ গুলশান ট্যারেস (ঢাকা ক্লাব) পার্টি হলে বাংলাদেশ-আমেরিকান কার ও লিমোজিন এসোসিয়েশন-এর ২০১৭-২০১৮ সালে নতুন কার্যকরি কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের দিন করা হয়েছে। উক্ত অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফল করার জন্য শামছুল হক শ্যামকে আহ্বায়ক ও পারভেজ আলমকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট অভিষেক উদ্যাপন কমিটি গঠন করা হয়। উদ্যাপন কমিটির অন্যান্য সদস্যরা হলেন- কাজল ইসলাম (প্রধান সমন্বয়কারী), মোস্তফা জামান শামীম (সমন্বয়কারী), যুগ্ম আহ্বায়ক যথাক্রমে- মাহমুদ ফারুকী, মোহাম্মদ শাহ, এ.কে.এম. রশিদ, যুগ্ম সদস্য সচিব- মৃদুল হোসেন রতন, সাইফুল ইসলাম সামি। সর্বশেষে সভার সভাপতি সবাইকে ধন্যবাদ ও নৈশভোজের আমন্ত্রন জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ