নিউইয়র্কের এটর্নি প্রীত ভারারাকে বরখাস্ত করা হয়েছে
নিউইয়র্কের এটর্নি প্রীত ভারারাকে বরখাস্ত করা হয়েছে। বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার অধীনে কাজ করেছেন এমন ৪৬ জন এটর্নিকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের এটর্নি জেনারেল জেফ সেশনস। কিন্তু পদত্যাগে অস্বীকৃতি জানানোয় জোরপূর্বক বরখাস্ত করা হলো নিউইয়র্কের এটর্নি প্রীত ভারারা’কে। তাকে নিয়োগ দিয়েছিলেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি নিউইয়র্কে সরকারি পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করার জন্য সুপরিচিত। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়েছে, শুক্রবার জানা যায়, এটর্নি জেনারেল জেফ সেশনস ৪৬ জন এটর্নিকে পদত্যাগ করতে বলেছেন। কিন্তু এমন আহ্বানে সাড়া দেন নি প্রীত ভারারা। তিনি বরং টুইটারে শনিবার বলেন, পদত্যাগ করার চেয়ে বরং তাকে তার পদ থেকে বরখাস্ত করা হোক। তিনি এক টুইটে বলেছেন, আমি পদত্যাগ করি নি। কিছুক্ষণ আগে আমাকে বরখাস্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এটর্নি হিসেবে কাজ করতে পারা আমার সারাজীবনের পেশাগত জীবনে সবচেয়ে বড় সম্মানের ছিল। কয়েক মাস আগে তিনি নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করেছিলেন। পরে তিনি সাংবাদিকদের বলেছিলেন, প্রেসিডেন্ট তাকে স্বপদে অব্যাহতভাবে কাজ করতে বলেছেন এবং তিনি তা-ই করবেন। উল্লেখ্য, প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা যেসব ব্যক্তিকে ফেডারেল প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছিলেন তাদের অনেকেই পদত্যাগের আহ্বান আসার আগেই পদত্যাগ করেছেন। তবে কিছু কিছু ট্রাম্প প্রশাসনের প্রথম কয়েক সপ্তাহ পর্যন্ত রয়ে যান। আইন মন্ত্রণালয়ের মুখপাত্র সারা ইসগুর ফ্লোরেস শুক্রবার বলেছেন, মসৃণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য জোরপূর্বক পদত্যাগ করানো বাধ্যতামূলক হয়ে পড়েছিল।দ্য ইন্ডিপেন্ডেন্ট।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes