Saturday, 31 October 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ব্যবসা এবং শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার সকল বৈধ কাগজপত্র ডাটাগ্রুপের আছে: সাংবাদিক সম্মেলনে সিইও জাকির

অনলাইন ডেস্ক পঠিত: 7 বার

প্রকাশিত: March 12, 2017 | 12:35 PM

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রে বৈধ ভাবে ব্যবসা এবং শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার সকল বৈধ কাগজপত্র ডাটাগ্রুপ এবং সুফিয়া ইনিষ্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজীর আছে বলে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন প্রতিষ্ঠানের সিইও জাকির হোসাইন। ১১ মার্চ শনিবার ডাটাগ্রুপ এবং সুফিয়া ইনিষ্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজীর ভার্জিনিয়ার আলেকজান্দ্রীয়া হেড অফিস অডিটরিয়ামে অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মেলনে শনিবার ডাটাগ্রুপ এবং সুফিয়া ইনিষ্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজীর ছাত্রছাত্রী, বৃহত্তর ওয়াশিংটনের গণ্যমান্য ব্যক্তিবর্গ, কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিক সহ সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।

সিইও জাকির হোসাইন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ডাটাগ্রুপ এবং সুফিয়া ইনিষ্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজীর ছাত্রছাত্রী, বৃহত্তর ওয়াশিংটনের গণ্যমান্য ব্যক্তিবর্গ, কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিক সহ সর্বস্তরের জনগনের সামনে ডাটাগ্রুপ এবং সুফিয়া ইনিষ্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজীর বৈধ সকল কগজপত্র তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, ডাটাগ্রুপ এবং সুফিয়া ইনিষ্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজী যুক্তরাষ্ট্রে বৈধ ভাবেই তার কার্যক্রম পরিচালনা করছে। বৃহত্তর ওয়াশিংটনের শুধু বাংলাদেশী কমিউনিটি থেকে শুরু করে বৃহত্তর ওয়াশিংটনের বিভিন্ন বিভিন্ন ভাষার বিভিন্ন কমিউনিটির মানুষকে ট্রেনিং প্রদান চাকুরির সুযোগ সৃষ্টি করে দীর্ঘ দিন ধরে সুনামের সাথে কাজ করে আসছে।

তিনি বলেন, ডাটাগ্রুপ জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দিয়ে সমাজ উন্নয়ন কমিউনিটি উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে এবং ডাটাগ্রুপ এবং সুফিয়া ইনিষ্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজীর এই প্রচেষ্টা সকল সময় অব্যহত থাকবে। উল্লেখ্য, বিভিন্ন সোস্যাল মিডিয়ায় ডাটাগ্রুপ এবং সুফিয়া ইনিষ্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজীর বৈধতা নিয়ে প্রশ্ন তোলার পরিপ্রেক্ষীতে ১১ মার্চ সন্ধ্যায় এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। সাংবাদিক সম্মেলনে স্কুলের ছাত্রছাত্রী কমিউনিটি নেতৃবৃন্দ ডাটাগ্রুপ এবং সুফিয়া ইনিষ্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজীর কর্মকান্ডে সব পাশে থাকার আশ্বাস প্রদান করে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ