Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বর্ণিল আয়োজনে ব্রঙ্কস বাংলাদেশ উইমেন’স এসোসিয়েশনের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 128 বার

প্রকাশিত: March 13, 2017 | 5:23 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে ব্রঙ্কস বাংলাদেশ উইমেন’স এসোসিয়েশন বাঙালী অধ্যুষিত স্টারলিং-বাংলাবাজার এভিনিউর গোল্ডেন প্যালেসে ১২ মার্চ রোববার সন্ধ্যায় আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করে। বি বোল্ড ফর চেইঞ্জ শ্লোগানকে ধারন করা এ অনুষ্ঠানের প্রারম্ভে আন্তর্জাতিক নারী দিবস নিয়ে প্রেজেন্টেশান করেন নতুন প্রজন্মের অর্পিতা ও অনিকা। ব্রঙ্কস বাংলাদেশ উইমেন’স এসোসিয়েশন ও বাফার প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন বর্ণিল এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান আয়োজনের প্রেক্ষাপট ও অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের উদ্যোক্তা ফরিদা ইয়াসমিন। এসময় ব্রঙ্কস বাংলাদেশ উইমেন’স এসোসিয়েশনের কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন তিনি।
নিউইয়র্কে নারীদের অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা রাখার জন্য ব্রঙ্কস বাংলাদেশ উইমেন’স এসোসিয়েশনকে ব্রঙ্কস বরো প্রেসিডেন্টের পক্ষ থেকে এওয়ার্ড প্রদান করা হয়। ব্রঙ্কস বরো প্রেসিডেন্টের প্রতিনিধি ভারতি খেমরাজের হাত থেকে প্রক্লামেশন গ্রহণ করেন সভাপতি ফরিদা ইয়াসমিনের নের্তৃত্বে সংগঠনটির কর্মকর্তরা।
সংগঠনের পক্ষ থেকে শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য নতুন প্রজন্মের দু’জন নারীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে।
ব্রঙ্কস বাংলাদেশ উইমেন’স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামিম আরা বেগম ও নতুন প্রজন্মের শারমিন কাজীর যৌথ পরিচালনায় বাঙালী নারীদের এই আয়োজনে গেস্ট স্পিকার ছিলেন প্রবীণ সাংবাদিক জাকিয়া খান, ব্যারিস্টার ইসরাত সামী, সংস্কৃতি কর্মী নীরা কাদরী, ইরিস কারাস্কুয়িলো, সাংবাদিক-লেখক মনিজা রহমান, সমাজ কর্মী রুবাইয়া চৌধুরী, ডা. শাহানারা আলী ও মানবাধিকার কর্মী ফৌজিয়া খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রঙ্কস থেকে নির্বাচিত স্টেট এসেম্বলিম্যান লুইস সিপুলভেদা, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান, কনসলার অ্যান্ড হেড অব চেঞ্চারী চৌধুরী সুলতানা পারভিন, সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, টিভি উপস্থাপক ও ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম সহ কমিউনিটি’র বিশিষ্ট ব্যক্তি বর্গ।

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা এডভোকেট হেমায়েত উদ্দিন তালুকদার, কৃষিবিদ আবদুস সবুর, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, কমিউনিটি এক্টিভিস্ট আবদুস শহিদ, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, এহসানুল হক সানী, মো. নাসির উল্লাহ এবং এ ইসলাম মামুনকে পরিচয় করিয়ে দেয়া হয়।
অনুষ্ঠানে শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য নতুন প্রজন্মের নৃত্য শিল্পী অন্তরা সাহার হাতে সম্মাননা তুলে দেন কনসাল জেনারেল শামীম আহসান।

বিশিষ্ট শিল্পী বাফার শিক্ষক অনুপ কুমার দাশকে এপ্রিসিয়েশন এওয়ার্ড প্রদান করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। অনুপ কুমার দাশকে এওয়ার্ড প্রদানকালে ব্রঙ্কস বাংলাদেশ উইমেন’স এসোসিয়েশন ও বাফার প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন বলেন, প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন

প্রজন্মকে বাংলা শিল্প-সংস্কৃতিমনা করে গড়ে তুলতে ব্রঙ্কস বাংলাদেশ উইমেন’স এসোসিয়েশনের স্বপ্ন বাস্তবায়নে অসামান্য অবদান রেখে চলেছেন বহুমুখি প্রতিভার অধিকারী শিল্পী অনুপ কুমার দাশ। ফরিদা ইয়াসমিন বলেন, দীর্ঘ দিন ধরে তিনি আমাদের সাথে নতুন প্রজন্মকে নিয়ে কাজ করলেও তার অসামান্য কাজের স্বীকৃতি দেয়ার সুযোগ হয়ে ওঠেনি। আজ তাকে সামান্য ধন্যবাদ জ্ঞাপনের সুযোগ পেয়ে আমরা কৃতজ্ঞ। এসময় অনুপ কুমার দাশের ভক্ত ও  ব্রঙ্কস বাংলাদেশ উইমেন’স এসোসিয়েশনের শুভাকাঙ্খী সংস্কৃতি কর্মী মোশাররফ হোসেন তার নানা মুখি প্রতিভার কথা তুলে ধরেন।নতুন প্রজন্মের সঙ্গীত শিল্পী শ্রুতি কনা দাসের হাতে সম্মাননা তুলে দেন সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, সোমা জাবিন, পেন্ডোরা চৌধুরী, কনসলার অ্যান্ড হেড অব চেঞ্চারী চৌধুরী সুলতানা পারভিন। শ্রুতি কনা দাসের মা বিশিষ্ট সঙ্গীত শিল্পী কাবেরী দাসও এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা নারী অধিকারের প্রশ্নে আরো সচেনতার জন্য এধরণের অনুষ্ঠানের গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেন। তারা বলেন, প্রবাসে নতুন প্রজন্মের কাছে বাঙালী শিল্প-সংস্কৃতিকে তুলে ধরা না হলে বাঙালী সংস্কৃতি একদিন হারিয়ে যাবে।


পরে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি সহ মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন প্রবাসের জনপ্রিয় শিল্পী স্বপ্না কায়সার, শ্রুতি কনা দাস, অন্তরা সাহা এবং বিশিষ্ট আবৃত্তিকার মুমু আনসারী। যন্ত্র সঙ্গীতে ছিলেন তপন মোদক ও কায়সার আহমেদ। সাউন্ড সিস্টেমে ছিলেন অনুপ দাশ।

অনুষ্ঠান আয়োজনে ছিলেন ব্রঙ্কস বাংলাদেশ উইমেন’স এসোসিয়েশনের ফারজানা ইয়াসমিন, শিউলি হক, মুন্নুজান নীলা, শারমিন শিলা, আমেনা ইলু, নুসরাত লীমা, আফরিনা জেমী, নায়ার সুলতানা, মনোয়ারা বেগম প্রমুখ। সহযোগিতায় ছিলেন সুমন শামসুদ্দিন, তৌকির আজাদ, সানী হক এবং মাসুম আহমেদ।


বিপুল সংখ্যক নারী, নতুন প্রজন্মসহ নানা শ্রেণী পেশার মানুষ গভীর রাত পর্যন্ত বর্ণাঢ্য এ আয়োজন উপভোগ করেন। বর্ণীল এ অনুষ্ঠান উপভোগ করতে দুর দুরান্ত থেকে ছুটে আসেন প্রবাসী নতুন প্রজন্মসহ বিপুল সংখ্যক নারী। অনুষ্ঠানস্থলে বসেছিল যেন নতুন প্রজন্মসহ প্রবাসী নারীদের মিলন মেলা। বাঙালীত্বের আমেজে মন প্রাণ ভরে দেয়া এ ধরনের নির্মল আয়োজন মনে রাখার মত বলে মন্তব্য করেছেন অনেকে। প্রবাসে এবারের নারী দিবসে এটি সেরা আয়োজন বলেও মন্তব্য করেন আগত দর্শকের অনেকে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV