Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

২৫শে মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস পালনের দাবীতে জাতিসংঘের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মহাসমাবেশ

অনলাইন ডেস্ক পঠিত: 185 বার

প্রকাশিত: March 14, 2017 | 6:57 AM

নিউইয়র্কে : য়ুক্তরাস্ট্র আওয়ামী লীগের উদ্যোগে আগামী ২৫শে মার্চ নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরের সামানে দুপুর ১ ঘটিকার সময ২৫শে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসাবে পালনের দাবীতে জাতিসংঘের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এক মহাসমাবেশের ডাক দিয়েছে । উক্ত মহাসমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহ সকল অঙ্গসংঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিজ নিজ সংগঠনের ব্যানার নিয়ে যথাসময উপস্থিত থাকার জন্য আহবান জানানো যাচ্ছে । আহবানে ড. সিদ্দিকুর রহমান সভাপতি ও আব্দুস সামাদ আজাদ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ । উল্লেখ্য : বাংলাদেশে ২৫শে মার্চকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালন করার প্রস্তাব গত শনিবার সংসদে গৃহীত হয়েছে।

১৯৭১ সালের ২৫শে মার্চে পাকিস্তানি বাহিনীর হামলায় বহু বাংলাদেশি নিহত হওয়ার ঘটনার প্রেক্ষাপটে দিনটিকে গণহত্যা দিবস হিসেবে পালনের প্রস্তাব আসে। কার্যপ্রণালী-বিধির ১৪৭ বিধির আওতায় ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালনের প্রস্তাব আনেন জাসদের সংসদ সদস্য শিরীন আখতার। পরে আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বিশ্বের যত গণহত্যা হয়েছে তার মধ্যে বাংলাদেশের ২৫শে মার্চের হত্যাকান্ড ছিল সবচেয়ে মর্মান্তিক।

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ

নিউইয়র্ক: বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির জনক ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন আগামী ১৭ মার্চ শুক্রবার। ১৯২০ সালের ১৭ মার্চ তিনি টঙ্গীপাড়ায় জন্মগ্রহন করেন। দিনটি জাতীয় শিশু দিবস। যথাযোগ্য মার্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এ উপলক্ষ্যে ১৬ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৮টায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে জ্যাকসন হাইটসস্থ পালকি পার্টি সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠান সফল করার জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ বসারত আলী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের যথাসময়ে অনুষ্ঠান স্থলে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV