Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

ট্রাম্পকে শেখ হাসিনার পরামর্শ নেওয়ার তাগিদ!

অনলাইন ডেস্ক পঠিত: 196 বার

প্রকাশিত: March 14, 2017 | 7:18 AM

নিউইয়র্ক: দায়িত্ব গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নির্বাহী আদেশ এবং বক্তব্য কিংবা মন্তব্যের পরিপ্রেক্ষিতে সারা আমেরিকায় অস্থিরতা আর উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হওয়ায় নির্বাচিত জনপ্রতিনিধিরাও প্রশ্নবানে জর্জরিত হচ্ছেন। ইউএস সিনেটর এবং কংগ্রেসম্যানসহ বিভিন্ন পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধিগণের একটি অনুষ্ঠানে দেশটির ডেমক্র্যাটিক পার্টির নেতা সিনেটর চাক শ্যুমারের শুভেচ্ছা বক্তব্যেও সেই উদ্বেগের প্রকাশ ঘটে। এরই পরিপ্রেক্ষিতে এই অনুষ্ঠানের হোস্ট মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলির দৃষ্টি আকর্ষণ করে বাংলাদেশি আমেরিকান ডেমক্র্যাটিক লীগের প্রেসিডেন্ট খোরশেদ খন্দকার বলেন, ‘কীভাবে দেশ চালাতে হয় সে ব্যাপারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরামর্শ নেয়া উচিত।” এমন প্রসঙ্গে কিছুটা নিরব থেকে একটু হেসে প্রতিনিধি পরিষদে ডেমক্র্যাটিক ককাসের চেয়ারম্যান কংগ্রেসম্যান ক্রাউলি বলেন, ‘হয়তো বা, আমিও তেমনটি ভাবছি।’

‘রাজনৈতিক কর্মসূচির নামে জামায়াত-বিএনপি বাংলাদেশে তাণ্ডব শুরু করেছিল, নাশকতা কর্মকাণ্ডে গোটা জনজীবনকে জিম্মি করার ষড়যন্ত্র করেছিল। সেই অবস্থার অবসান ঘটিয়ে গোটা জনগোষ্ঠীকে উন্নয়নের পথে একীভূত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রাম্পকেও সে পথেই হাঁটা উচিত’ বলে উল্লেখ করেন খোরশেদ খন্দকার।

এ সময় খোরশেদ খন্দকার ক্রাউলির প্রতি অনুরোধ জানান, জিএসপি সুবিধা পুনর্বহালে হোয়াইট হাউজের সাথে আলোচনার জন্য। বাংলাদেশের শ্রমিকদের অধিকার সুরক্ষার স্বার্থেই জিএসপি সুবিধা পুনর্বহালের বিকল্প নেই বলেও উল্লেখ করেন ডেমক্র্যাটিক পার্টির এই সংগঠক। বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা নেই বললেই চলে, তাই জিএসপি সুবিধা ফিরিয়ে দেয়া হলে সরকারের পক্ষে শ্রমিক স্বার্থে আরও অনেক কিছুই করা সম্ভব। এ ব্যাপারে কোন মন্তব্য করেননি ক্রাউলি।

রবিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির কুইন্সের উডহ্যাভেন হাউজে ‘সেন্ট প্যাট্রিক ডে’ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন কংগ্রেসম্যান ক্রাউলি। টানা ৩ ঘণ্টার এ অনুষ্ঠানে গানের ফাঁকে সিনেটর, কংগ্রেসম্যান, স্টেট এ্যাসেম্বলিম্যান, সিটি কাউন্সিলম্যানরা সংক্ষিপ্ত বক্তব্যে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন পদক্ষেপের কঠোর সমালোচনা করেন এবং এর দাঁতভাঙ্গা জবাব দেয়ার জন্য সামনের বছরের নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ডেমক্র্যাটদের বিপুল জয় দেয়ার অনুরোধ রাখেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ