Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

আলবেনীতে বাংলাদেশী আমেরিকান লবি ডে’র পরিবর্তিত তারিখ ২৮ মার্চ

অনলাইন ডেস্ক পঠিত: 95 বার

প্রকাশিত: March 14, 2017 | 7:30 AM

নিউইয়র্ক : বাংলাদেশী আমেরিকান এডভোকেসী গ্রুপ ইনক’র (বিএএজি) আয়োজনে ৬ষ্ঠ বারের মতো নিউ ইর্য়কের রাজধানী আলবেনীতে (ক্যাপিটাল হিল) অনুষ্ঠিতব্য বাংলাদেশী আমেরিকান লবি ডে’র কর্মসূচী স্থগিত করা হয়েছে। আগামী ১৪ মার্চ মঙ্গলবার এই লবি ডে’র দিন নির্ধারণ করা হয়েছে। ঐদিন দূর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বার্ভাষের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিএএজি সূত্রে জানা গেছে। খবর ইউএনএ’র।
বিএএজি’র নির্বাহী পরিচালক জুয়েল ১২ মার্চ রোববার এক ই-মেইল বার্তায় ইউএনএ প্রতিনিধিকে জানান, দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে লবি ডে-তে অংশগ্রহণকারীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ১৪ মার্চ মঙ্গলবার অনুষ্ঠিতব্য লবি ডে’র কর্মসূচী স্থগিত করা হয়েছে। তবে চলতি বছরের লবি ডে’র পরবর্তী সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ মার্চ মঙ্গলবার নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, প্রতিবারের মতো এবারের লবি’ডে-তে সিনেটর ও আ্যাম্বেলীম্যানের সাথে শিক্ষা প্রতিষ্ঠানে হালাল খাবার সরবরাহ, হেইট ক্রাইম, মুসলমানদের অধিকারসহ বিভিন্ন বিষয়ে লবিং করার কথা। লবি ডে’র প্রতিনিধি দলে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ অংশ নিয়ে থাকেন। প্রতিনিধি দলটি ক্যাপিটাল হিলে পৌঁছার পর কয়েকটি দলে বিভক্ত হয়ে সিনেটর, অ্যাসেম্বলীওম্যানদের সাথে সাক্ষাত করে কমিউনিটির দাবী-দাওয়া তুলে ধরেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ