জাতিসংঘ সদর দপ্তরে সিএসডব্লিউ’র ৬১তম সভা : নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ
নিউইয়র্ক: “বাংলাদেশ নারীর ক্ষমতায়নকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে এবং নারীর ক্ষমতায়নের মাধ্যমে মানবাধিকার ও টেকসই শান্তি নিশ্চিত করতে জাতির পিতার দেখানো পথে কাজ করে যাচ্ছে” – সোমবার জাতিসংঘ সদর দপ্তরে কমিশন অন দ্যা স্টাটাস অব উইমেন (সিএসডব্লিউ) এর ৬১তম সভায় বাংলাদেশ মিশন আয়োজিত ‘Women and Sustainable Peace: Essential for Human Rights to Peace’ শীর্ষক এক সাইড ইভেন্টে একথা বলেন, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। স্থায়ী প্রতিনিধি আরও বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে বিশ্বের বুকে রোল মডেলে পরিণত হয়েছে। এরই স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী অর্জন করেছেন সাম্প্রতিক সময়ের ইউএন উইমেন এর ‘প্লানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ ও গ্লোবাল পার্টনারশীপ ফোরামের ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’সহ অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার”। মানবাধিকার রক্ষায় বাংলাদেশের ভূমিকার কথা তুলে ধরে রাষ্ট্রদূত মোমেন বলেন, “মানবাধিকারের সার্বজনীন ঘোষণার মূলনীতি ও ধারাসমূহকে ধারণ করেই প্রণয়ন করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার রক্ষা কাউন্সিলের সদস্য হিসেবে জেনেভাস্থ মানবাধিকার রক্ষা কাউন্সিল কর্তৃক ‘মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে শান্তি নিশ্চিত’ করার আলোচনায় শুরু থেকেই কাজ করে যাচ্ছে। বাংলাদেশ ‘শান্তির সংস্কৃতি ও অসহিংসতা’ বিকাশের ক্ষেত্রে অন্যতম প্রবক্তা।
নারীর ক্ষমতায়নের লক্ষ্যে জাতিসংঘের বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশের সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করে স্থায়ী প্রতিনিধি বলেন, “বাংলাদেশ সবসময়ই জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নারীর অংশগ্রহণ বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। হাইতি ও কঙ্গোতে বাংলাদেশই প্রথম নারী পুলিশ কন্টিনজেন্ট প্রেরণ করে। জাতিসংঘ মিশনে কর্মরত নারীর সুরক্ষা ও যৌন নিপীড়ন প্রতিরোধ বিষয়েও বাংলাদেশ সুনির্দিষ্টভাবে ভূমিকা রেখেছে”। এছাড়া ২০১৬ সালে জাতিসংঘ পিস্ বিল্ডিং কমিশন গৃহীত ‘জেন্ডার স্ট্রাটেজি’ বাস্তবায়নের ক্ষেত্রেও বাংলাদেশ ফোকাল পয়েন্ট হিসেবে সফলতার সাথে কাজ করে যাচ্ছে মর্মে রাষ্ট্রদূত মোমেন তাঁর বক্তৃতায় উল্লেখ করেন।
বাংলাদেশের খ্যাতনামা কূটনীতিক, জাতিসংঘের সাবেক আন্ডার সেক্রেটারি জেনারেল রাষ্ট্রদূত আনোয়ারুল করীম চৌধুরী এই সাাইড ইভেন্টটির মডারেটরের দায়িত্ব পালন করেন। এ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন নবেল পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল পিস্ ব্যুরো’র জাতিসংঘের প্রতিনিধি মিজ্ কোরা উইইস্, স্প্যানিস সোসাইটি ফর ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ ল’র সভাপতি কারলোস ভিল্যান ডোরান, জাতিসংঘের শিশু অধিকার রক্ষা কমিটির সদস্য মিজ্ মিকিকো ওতানি এবং উইমেন ইউএন রিপোর্ট নেটওয়ার্ক এর সমন্বয়কারী মিজ্ লোইস্ এ. হারম্যান ।জাতিসংঘ সদরদপ্তরে আজ সকালে শুরু হওয়া সিএসডব্লিউ’র এই ৬১তম সভার উদ্বোধন করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ। আগামী ২৪ মার্চ পর্যন্ত এ সভার কার্যক্রম চলবে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ