Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কের সানিসাইডে ইউনাইটেড ঢাকা ফার্মেসীর যাত্রা শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 89 বার

প্রকাশিত: March 14, 2017 | 8:24 AM

নিউইয়র্কে: নিউইয়র্কের সানিসাইডে ইউনাইটেড ঢাকা ফার্মেসীর যাত্রা শুরু হলো। গত ১০ মার্চ জ্যাকসন হাইটস এবং জ্যামাইকার পর এটি তৃতীয় ফার্মেসি হিসেবে উদ্বোধন করা হলো। নিউইয়র্কের সানি সাইডের ৪৫-০৪ গ্রীনপয়েন্ট এভিনিউয়ে ইউনাইটেড ঢাকা ফার্মেসির ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কনসাল জেনারেল শামীম আহসান। এরপর প্রতিষ্ঠানটির সার্বিক সাফল্য প্রত্যাশা করে বক্তব্য করেন নিউইয়র্কের কনসাল জেনারেল শামীম আহসান, ইউনাইটেড ঢাকা ফার্মেসীর মালিক মাহমুদ হোসেন মিলটন ও মোঃ জামান খন্দকার, লাফা খন্দকার ও রাইফা মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট লেখক আজিজুল হক মুন্না। এরপর উড সাইড জামে মসজিদের ইমাম ওসামা হারুণের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শব্দ নিউজ
শুভেচ্ছা বক্তব্যে কনসাল জেনারেল শামীম আহসান ইউনাইটেড ঢাকা ফার্মেসীর সার্বিক উন্নতী কামনা করে বলেন, নিউইয়র্কে বাঙালীর তত্ত্বাবধানে কোন প্রতিষ্ঠান হওয়াটা আমাদের জন্য গর্বের ব্যাপার। তিনি ফার্মেসীর মালিকদের উদ্দেশ্যে বলেন, সৎ ও নিষ্ঠার সাথে সম্মানিত গ্রাহকদের সেবা করতে হবে। এরসাথে পণ্যের গুনগতমান ঠিক রাখতে হবে- তবেই ব্যবসার সাফল্য আসবে। তিনি তার বক্তব্যে নিউইর্য়কের সমস্ত ডাক্তার ও ফার্মাসিষ্টদের আহবান জানিয়ে বলেন, বাংলাদেশে এখন আর্ন্তজাতিক মান সম্পন্ন ঔষধ উৎপন্ন করা হচ্ছে। সেই ঔষধ আমেরিকায় আমদানি করার ব্যাপারে আপনাদেরকে ভূমিকা পালন করতে হবে। এবং এ ব্যাপারে আপনারা আমাকে ‘ব্যবহার’ করতে পারেন। প্রয়োজনে আমি সার্বিকভাবে সহযোগিতা করবো।
ইউনাইটেড ঢাকা ফার্মেসীর মালিক মাহমুদ হোসেন মিলটন গ্রাহকদের উদ্দেশ্য করে বলেন, আমরা সব সময় ব্যবসার পাশাপাশি সেবার দিকটিও দেখবো। কাষ্টমারদের যাতে সর্ব্বোচ সেবা দেয়া যায় সেটি নিশ্চিত করবো।
ইউনাইটেড ঢাকা ফার্মেসীর আর একজন মালিক মোঃ জামান খন্দকার প্রতিষ্ঠানটি সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করে বলেন, গ্রাহকদের কল্যাণেই আমারা সব সময় কাজ করে যাব।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV