Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

আন্তর্জাতিক নারী দিবসে যুক্তরাষ্ট্র জাতীয় মহিলা পার্টির আলোচনা সভা

অনলাইন ডেস্ক পঠিত: 191 বার

প্রকাশিত: March 14, 2017 | 9:20 AM

নিউইয়র্ক : জ্যাকসন হাইটস্থ ইত্যাদি গার্ডেন মিলনায়তনে গত ১১ই মার্চ শনিবার সন্ধ্যায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র জাতীয় মহিলা পার্টির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র জাতীয় মহিলা পার্টির সভানেত্রী সুচিত্রা সরকার, সভা পরিচালনা করেন  সাধারণ সম্পাদিকা শাহনাজ বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় সদস্য হাজী আব্দুর রহমান, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির উপদেষ্টা সৈয়দ শওকত আলী, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু তালেব চৌধুরী চান্দু এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার মহিলা সম্পাদিকা জেসমিন আক্তার চৌধুরী। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন রেনু বেগম, স্বর্ণা চৌধুরী, বিনা মজুমদার, নাজমা আক্তার, শ্যামলী কর, ডাঃ নারগিস আক্তার, বাবলী হক, রোকসানা বেগম প্রমুখ। বক্তারা বলেন, নারীর সংগ্রাম এখনও শেষ হয়নি, বরং এর ব্যাপ্তি আরো বেড়েছে। বাংলাদেশের সংবিধানে নারীর মৌলিক অধিকারের বিষয়টি স্বীকৃত হলেও এদেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান রয়েছে। বক্তারা আরো বলেন, শুধু দক্ষিণ এশিয়ার দেশই নয়, বাংলাদেশও নারীর অগ্রগতিতে এগিয়েছে অনেক দূর। সে জন্য আমরা সব জায়গায় সব ধারার নারীর উন্নয়ন লক্ষ্য করছি। যদিও আমাদের চ্যালেঞ্জ রয়েছে- বাল্যবিয়ে, নারীর প্রতি সহিংসতা। এ সব প্রতিরোধে আমরা কাজ করছি। নারী সুযোগ পেলে উল্লেখযোগ্য অর্জনের স্বাক্ষর রাখছে। গ্রামীণ পর্যায়ে ৮৪% এবং শহরে ৫৯% নারী অবৈতনিক গৃহ পরিচারিকা হিসাবে কর্মরত থাকে। প্রতি বছর প্রায় ২০ হাজার নারী ও শিশু পাচার হয়। দেশের বাইরে বিভিন্ন পতিতায়ে পাচারকৃতদের মধ্যে ২.৭% বাংলাদেশী নারী রয়েছে। অথচ এগুলো রোধ করা বা তাদের উদ্ধার করার জন্য আমরা কোনো ভূমিকা রাখতে পারছি না। নারীর সম্মান-মর্যাদা আমাদের রক্ষা করতে হবে। বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধীদলীয় নেত্রী নারী, জাতীয় সংসদের স্পীকার নারী, সংসদে সংরক্ষিত আসনে নারী সংসদ সদস্য নির্বাচিত হয়। তাতেই তো বুঝা যায় নারীর প্রতি আমাদের সম্মান কতটুকু।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV