নিউইয়র্কে বাস-সাবওয়ে ভাড়া ও ব্রিজ টানেলের টোল বাড়ছে ১৯ মার্চ থেকে
নিউইয়র্ক : নিউইয়র্ক সিটির সাবওয়ে, বাস, ষ্ট্যাটেন আইল্যান্ড রেলওয়ে, মেট্রো-নর্থ, লং আইল্যান্ড রেলরোড ভাড়া এবং এমটিএ ব্রিজ ও টানেলের টোল বাড়ছে আগামী ১৯ মার্চ থেকে। সাবওয়ে ও বাসের মূল ভাড়া রাইড প্রতি ২ ডলার ৭৫ সেন্টই থাকছে, এবং এক্্রপ্রেস বাসের সিঙ্গেল ফেয়ার ৬ ডলার ৫০ সেন্ট থাকছে। তবে ৭ দিনের আনলিমিটেড মেট্রোকার্ড ৩১ ডলার থেকে বেড়ে ৩২ ডলার হবে, ৩০ দিনের আনলিমিটেড ১১৬ ডলার ৫০ সেন্ট থেকে বেড়ে ১২১ ডলার হবে। মেট্রো নর্থ ট্রেন ও লংআইল্যান্ড রেলরোডের মাসিক পাস শতকরা ৩.৭৫ ভাগ বাড়বে। ব্রিজ ও টানেলের টোল যারা ইজি পাস ব্যবহার করবেন তাদের জন্য প্রতি ক্রসিংএ ২৫ সেন্ট বা কিছুটা বাড়বে। যারা ক্যাশে টোল বুথে বা মেইলে টোল পে করবেন তাদের জন্য অতিরিক্ত শতকরা ৬.৩ ভাগ থেকে ৯.১ ভাগ বাড়বে। মেট্রোপলিটান ট্রান্সপোর্টেশন অথরিটির সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ