সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দিপু মনি যুক্তরাষ্ট্র সফরে
নিউইয়র্ক : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্নসাধারন সম্পাদক এবং সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দিপু মনি গতকাল বুধবার ১৫ মার্চ বিকালে নিউইয়র্কে এসে পৌঁছান। বুধবার দুপুর ৩.২৬ মিঃ আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানযোগে ডা. দিপু মনি জেএফকে এয়ারপোর্টে এসে পৌঁছলে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ও বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান ও ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলামসহ কনস্যুলেটের কর্মকর্তা তাকে স্বাগত জানান। এই সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ বিমানবন্দরে উপস্থিত থেকে ডা. দিপু মনিকে ফুল দিয়ে স্বাগত জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ বসরাত আলী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, উপদেষ্টা ডাঃ মাসুদুল হাসান ও উপ–প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি ও কানাডার কনসাল মোহাম্মাদ মাকসুদ খান, তানভীর সুলতানা ও প্রমূখ । উল্লেখ্য আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে ১৬ মার্চ বৃহস্পতিবার নিউইয়র্কে জ্যাকসন হাইটস পালকি পার্টি সেন্টারে সন্ধ্যা ৮টায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হইয়াছে । উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথী হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্নসাধারন সম্পাদক এবং সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা: দিপু মনি । আলোচনা সভা ও দোয়া মাহফিলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানানো যাচ্ছে । আহবানে সৈয়দ বশারত আলী ভারপ্রাপ্ত সভাপতি ও আব্দুস সামাদ আজাদ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ । বাংলা অক্ষর
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ