নিউজার্সির প্যাটারসন সিটিতে ফ্রেন্ডস ফর এভার ক্লাবের উদ্যোগে বিশ্ব নারী দিবস পালিত
নিউজার্সি : যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটিতে গত ৮ মার্চ বিশ্ব নারী দিবস পালিত হলো ফ্রেন্ডস ফর এভার ক্লাবের সদস্যদের উদ্যোগে। ক্লাবের ৫৫৫ প্রিকনেস এভিন্যুস্থ সম্মেলন কক্ষে বিভিন্ন শ্রেণী পেশা ও সম্প্রদায়ের নারী পুরুষদের স্বতঃস্ফ ুর্ত অংশগ্রহনে অনুষ্ঠানটি উপভোগ্য হযে ওঠে। অনুষ্ঠানে বাংলাদেশী ছাড়াও হিস্পানিক, ল্যাটিনো ও আফ্রিকান আমেরিকান নাগরিকরা অংশগ্রহন করেন। অংশগ্রহনকারীরা একবাক্যে বলেন, এধরণের একটি আয়োজনে অংশগ্রহন করতে পেরে তারা আনন্দিত।ডেপুটি মেয়র অভ প্যাটারসন সিটি কাউন্সিল পেড্রো রড্রিগজ সস্ত্রীক অংশগ্রহন করেন। এছাড়াও আগত অতিথিদের মধ্যে ছিলেন প্যাটারসন সিটি কাউন্সিলের কালচারাল এ্যাফেয়ার্স এর ডিরেক্টর মার্শা সটরিয়ো, বোর্ড অভ এ্যাডজাস্টমেন্ট এর কমিশনার রেমন্ড ওয়াকার, বোর্ড অভ সোশ্যাল ওয়ার্কের কমিশনার এখলাস নাদি, প্যাটারসন সিটি কাউন্সিলের সাবেক কাউন্সিলম্যান আক্তারুজ্জামান, বিশিষ্ট রিয়েলটর রোজ, বাংলাদেশী সমাজ উন্নয়নমূলক সংস্থা বাউডির সদস্যাবৃন্দ। এছাড়াও বিপুল সংখ্যাক স্থানীয় নারী ও পুরুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion