Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

অ্যাসাল’র কুইন্স চ্যাপ্টারের সভা : নারী অধিকারে মিলিয়ন উইমেন র‌্যালী কার্য্যক্রমে সমর্থন

অনলাইন ডেস্ক পঠিত: 94 বার

প্রকাশিত: March 16, 2017 | 8:44 AM

নিউইয়র্ক: জ্যামাইকায় অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান-আমেরিকান লেবার (অ্যাসাল) এর কুইন্স চ্যাপ্টারের মাসিক সভা গত ২৬ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়। কুইন্স চ্যাপ্টারের সভাপতি খান শওকত এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন কুইন্স চ্যাপ্টারের এক্সিকিউটিভ ডিরেক্টর সেবুল উদ্দিন। বক্তব্য রাখেন আসাল এর প্রতিষ্ঠাতা এবং ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট লেবার ইউনিয়ন লীডার মাফ মিসবাহ উদ্দীন। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ করিম চৌধুরী, আসাল ব্রুকলিং চ্যাপ্টারের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আহসানুল হক, ডিরেক্টও মোঃ মাহাব, ইয়ুথ কমিটির প্রধান জামিলা উদ্দিন এবং উইমেন্স কমিটির প্রধান শাহানা বেগম। সভার শুরুতে খান শওকত স্বাগতিক বক্তব্যে গত ১ বৎসর যাবৎ কুইন্স চ্যাপ্টারের কার্য্যক্রম তুলে ধরেন। মাফ মিসবাহ উদ্দীন তার বক্তব্যে জাতীয় কমিটির কার্য্যক্রম এবং এ বছরের শেষের দিকে আসন্ন সম্মেলন বিষয়ে আলোকপাত করেন। তিনি তার বক্তব্যে নব নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কর্তৃক জাতীয় ঐক্যে বিতর্ক সৃষ্টিকারী কার্য্যক্রম বিষয়ে আলোকপাত করেন।

তিনি আরও বলেন, নারী অধিকারের প্রতি সম্মান হিসেবে আমরা মিলিয়ন উইমেন র‌্যালী কার্য্যক্রমে সমর্থন এবং অংশগ্রহণ করতে যাচ্ছি। খান শওকত তার বক্তব্যে বলেন, পারিবারিক ঐক্য অটুট রাখার জন্য ফ্যামিলি পিটিশন এদেশের একটি চমৎকার আইন। এই আইনটি যেন কোনভাবে বাতিল করা না হয় সে বিষয়ে নব নির্বাচিত রাষ্ট্রপতি এবং নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাসেমবি¬ম্যান ডেভিড উইপ্রিন। বক্তব্যের শুরুতেই তিনি বিগত নির্বাচনে তার বিজয়ের জন্য আসাল এর সহযোগিতার কথা স্মরণ করে সকলকে ধন্যবাদ জানান। মুসলিম কম্যুনিটির প্রতি রাজনৈতিক বিদ্বেষ তৈরী বিষয়ক যে কোন পদক্ষেপের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানান। তিনি বলেন নতুন নতুন আইন এবং নানাবিধ গণবিরোধী কার্যক্রমের কথা বলে ভীতি তৈরী করা হচ্ছে। আমেরিকা আইনের দেশ। ঐক্যবদ্ধ থাকুন এবং বে-আইনী কার্যক্রম থেকে বিরত থাকুন। ভয়ের কিছু নাই। যে যাই বলুক এদেশ স্থিতিশীল থাকবে।

সবশেষে আলোচনায় অংশ নেনঃ মৌসুমী রহমান, নুরুল হক, এস.এম.কায়সারুল আলম, এ.কে.এম আমরাহ,ফারুক ওয়াদুদ, জামিলা উদ্দিন, সাধন পাল, পারভিন ওয়াদুদ, হারুন খান, শাহ আহমেদ, আহসানুল হক, হাসান কবির, মোঃ খালেদ, মোঃ মাহাব, জামি কাজী, মোঃ রহমান, এম,এ করিম এবং জেড মাটালন। প্রতি মাসের চতুর্থ রোববার হিসেবে আগামী ২৬ মার্চ তারিখে জ্যামাইকায় (স্মার্ট একাডেমী, ১৬৫-২৩, হিলসাইড এভিনিউ, ২য় তলা, জ্যামাইকা, নিউইয়র্ক ১১৪৩২) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। অংশগ্রহণে আগ্রহীদেরকে ৯১৭-৮৩৪- ৮৫৬৬, ৭১৮-৫৭৭-৮৬৬৫ এবং ৯১৭-৫৫৮-০৯৬৬ নম্বরে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV