Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

সংগীত, আবৃত্তি ও অভিনয়ে পারদর্শি প্রিয়ন্তী জয় করেছে জয়ের মালা

অনলাইন ডেস্ক পঠিত: 187 বার

প্রকাশিত: March 16, 2017 | 8:53 AM

নিউজারসি : যুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যের এগ হারবার টাউনশীপের এলডার এভিনিউ মিডল স্কুলের অষ্টম গ্রেডের কৃতী শিক্ষার্থী ঈপসিতা তামজিদ প্রিয়ন্তী। তার বেড়ে ওঠা এক সাংস্কৃতিক পরিমণ্ডলে। কবি ও সংগীত শিল্পী পিতা কাজী লিটনের স্নেহের পরশে বেড়ে ওঠা প্রিয়ন্তী ছোটবেলা থেকেই পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও কৃতিত্ব দেখিয়ে আসছে। সংগীত, আবৃত্তি ও অভিনয়ে তার পারদর্শিতা ইতোমধ্যে কমিউনিটির বেশ নজর কেড়েছে। সম্প্রতি তার স্কুলে মঞ্চস্থ হওয়া ‘বিউটি এন্ড দ্য বিস্ট’ নাটকে তার অনবদ্য অভিনয় মিলনায়তন ভর্তি দর্শকদের অকুণ্ঠ প্রশংসা পেয়েছে,যা তার সাফল্যের মুকুটে যোগ করেছে নতুন পালক।যদিও অভিনয়ের চাইতে গানই তার ধ্যান ও প্রাণ।বাংলা গানের পাশাপাশি ইংরেজি গানেও সে অনবদ্য। তার মিষ্টি সুরেলা কণ্ঠের পরিবেশনা শ্রোতাকূলকে মোহিত করে,অনুষ্ঠানে আনে ভিন্ন ব্যঞ্জনা। এই কৃতী শিক্ষার্থী তার প্রেরনাদায়ী পিতার কথা অকুণ্ঠ চিত্তে স্বীকার করে জানায়,বাবার অনুপ্রেরনাই তার চলার পথে পাথেয় এবং এই অনুপ্রেরনাকে সাথী করেই সে এগিয়ে যেতে চায় তার কাঙ্ক্ষিত গন্তব্যে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ